হাওড়া , ২৯ মে:- হাওড়া রামকৃষ্ণপুর গঙ্গার ঘাট থেকে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ। খবর পেয়ে হাওড়া থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে। স্থানীয় সূত্রের খবর, ঘাটের মন্দিরের এক পুরোহিত ওই ব্যক্তিকে শনিবার দুপুরে গঙ্গায় ভাসতে দেখেন। তাঁকে উদ্ধার করে হাওড়া থানায় ফোন করা হয়। ঘটনাস্থলে হাওড়া থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। শনিবার সন্ধ্যে পর্যন্ত মৃত ব্যক্তির নাম পরিচয় কিছু জানা যায়নি। হাওড়া থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
Related Articles
লিলুয়ায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু। স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ মৃতার পরিবারের।
হাওড়া, ২৩ ডিসেম্বর:- লিলুয়ায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু। স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ মৃতার পরিবারের। অভিযোগ, স্বামী ও শ্বশুর মিলে খুন করে দেহ সিলিংফ্যানে ঝুলিয়ে দেয়। মৃতার স্বামীর দাবি, মদ খাওয়া নিয়ে অশান্তি হলেও স্ত্রীকে মারধোর করেননি তিনি। সকালে ঘুম ভেঙে দেখেন তাঁর স্ত্রী সিলিংফ্যানে ঝুলে আত্মহত্যা করেছেন। ঘটনার তদন্তে নেমেছে লিলুয়া থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার […]
জোড়া অগ্নিকাণ্ডের ঘটনা হাওড়ায়।
হাওড়া, ১৭ জানুয়ারি:- শুক্রবার জোড়া অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো হাওড়ায়। হাওড়া সিটি পুলিশ এলাকার মধ্য হাওড়ার চারুচন্দ্র সিংহ লেনে এদিন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই এলাকার একটি বহুতলের মিটার বক্সে আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে মিটার বক্সের কেবল। এর জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ধোঁয়ায় ভরে যায় চারদিক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে […]
পাকিস্তানকে সমর্থন করে দেশ বিরোধী বক্তব্য! ফেসবুকে আপত্তিকর পোস্টে গ্রেফতার হুগলিতে।
হুগলি, ৯ মে:- দেশ বিরোধী কোনো বক্তব্য, দেশের সম্প্রীতি নষ্ট করতে পারে এমন কোনো পোস্ট সমাজ মাধ্যমে দেওয়া থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছে ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রক। আর এমন সময় ফেসবুকে আপত্তিকর পোস্ট করায় বলাগড়ে গ্রেফতার হল এক ব্যক্তি। অভিযোগ এই ধরনের আপত্তিকর পোস্ট থেকে ক্ষোভের সৃষ্টি হয়। হুগলি সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে […]









