সুদীপ দাস , ২৯ মে:- দেখা করার ২৪ঘন্টার মধ্যেই মৃতের পরিবারের হাতে ক্ষতিপূরনের টাকা তুলে দিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী ডাঃ রত্না দে নাগ। গত মঙ্গলবার দুপূরে পান্ডুয়া ব্লকে বজ্রাঘাতে মৃত্যু হয় দু’জনের। মৃতেরা হলেন পান্ডুয়া ব্লকের জায়ের দ্বারবাসিনী পঞ্চায়েতের আটপালা গ্রামের স্বপন বাউল দাস এবং পান্ডুয়ার হরাল-দাসপুর পঞ্চায়েতের শিয়ালাগুড়ি গ্রামের কমল মাঝি। মঙ্গল দুপুরে তাঁরা নিজ নিজ জমিতে চাষের কাজ করছিলেন। সেসময় বজ্রাঘাতে মৃত্যু হয় তাঁদের। শুক্রবার পান্ডুয়ায় গিয়ে ওই দুই পরিবারের সাথে দেখা করেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী রত্না দে নাগ। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী। সেই আশ্বাসের ২৪ঘন্টার মধ্যেই ক্ষতিপূরণের সরকারি চেক তাঁদের হাতে তুলে দিলেন মন্ত্রী। এদিন মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলীর জেলাশাসক দীপাপ্রিয়া পি, সদর মহকুমা শাসক সৈকত গাঙ্গুলি সহ স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। এদিন মন্ত্রী ওই দুই পরিবারের হাতে ২লক্ষ টাকা করে চেক তুলে দেন।
Related Articles
সপ্তাহে দু’দিন লকডাউনের আজ প্রথম দিনে হাওড়ায় সকাল থেকেই সক্রিয় পুলিশ। ড্রোনের মাধ্যমে নজরদারি।
হাওড়া , ২৩ জুলাই:- করোনা সংক্রমণ বাড়তে থাকায় সপ্তাহে দু’দিন লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সপ্তাহে দু’দিন লকডাউনের প্রথম দিন আজ বৃহস্পতিবার সকাল থেকে সম্পূর্ণ লকডাউন শুরু হয়েছে হাওড়াতেও। লকডাউন সফল করতে সকাল থেকেই শহরের বিভিন্ন রাস্তায় পুলিশের তৎপরতা নজরে পড়ছে। ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। প্রয়োজন ছাড়া রাস্তায় বের হলেই তাকে আটকানো হচ্ছে। বালি, […]
রাজ্যে প্রথম ভ্রাম্যমান বায়ো টয়লেটের উদ্বোধন হুগলিতে।
হুগলি, ২৬ জুন:- রাজ্যে প্রথম ভ্রাম্যমান বায়ো টয়লেটের উদ্বোধন হল হুগলি জেলা পরিষদে।হুগলি জেলা পরিষদ ভবনের সামনে এদিন দুটি ভ্রাম্যমান টয়লেটের উদ্বোধন করেন হুগলি জেলা পরিষদে সভাধিপতি রঞ্জন ধারা, জেলা শাসক মুক্তা আর্য। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যরা। মোট ছয়টি শীততাপ নিয়ন্ত্রিত ভ্রাম্যমাণ টয়লেট কেনা হয়েছে। তার মধ্যে আজ দুটি গাড়ির উদ্বোধন হয়। মগরা পঞ্চায়েত […]
হাওড়ায় বহুতলে আগুন।
হাওড়া, ৮ ডিসেম্বর:- হাওড়ার মালিপাঁচঘড়ায় বহুতলে আগুন। ওই বহুতলের তিনতলার একটি ফ্ল্যাটে এদিন আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ২টি ইঞ্জিন। ফ্ল্যাটের বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। Post Views: 469










