কলকাতা, ২৭ মে:- ঘূর্ণিঝড় ইয়াস এর ক্ষয়ক্ষতি সরেজমিনে খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজ্যে আসছেন। আকাশপথে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ পরিদর্শনের পর দিল্লি ফেরার আগে কলাইকুন্ডা বিমান বন্দরে তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের ঘূর্ণিঝড় জনিত ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী কাল তাকে বৈঠকে ডেকেছেন। তিনি সেখানে উপস্থিত থাকবেন। উল্লেখ্য ইয়াশ ঘূর্ণিঝড় জনিত ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী নিজেও কাল জেলা সফরে যাচ্ছেন। রাজ্য সরকারের প্রাথমিক পর্যালোচনায় ওই ঘূর্ণিঝড় জনিত প্রাথমিক দুর্যোগে অন্তত ১৫ হাজার কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের অগ্রিম ক্ষতিপূরণ হিসেবে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই রাজ্যকে ৪০০ কোটি টাকারও বেশি দেওয়ার কথা ঘোষণা করেছে। এছাড়া ত্রাণ এবং ক্ষতিপূরণে রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী এদিন আরও এক হাজার কোটি টাকা বরাদ্দ করার কথা জানান। আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই ক্ষয়ক্ষতির বিষয় তুলে ধরে রাজ্যের তরফে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য কেন্দ্রের কাছে দাবি জানানো হবে বলে মনে করা হচ্ছে।
Related Articles
শুভেন্দু অধিকারীর ভোটার তালিকায় দু জায়গায় নাম থাকার অভিযোগ তুলে কমিশনকে চিঠি তৃণমূলের।
কলকাতা , ১৭ মার্চ:- দুই জায়গায় ভোটার তালিকায় তার নাম রয়েছে বলে অভিযোগ তুলে তৃনমূল কংগ্রেস নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর নাম তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছে। ঐ বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় তার নাম বৈধভাবে তোলা হয়নি বলেও তৃনমূল কংগ্রেসের তরফে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দেওয়া চিঠিতে উল্লেখ করা […]
DYFI এর মহামিছিল হাওড়ায়।
হাওড়া, ১৫ সেপ্টেম্বর:- সকলের জন্য শিক্ষা এবং সকলের জন্য কাজের দাবিতে ডিওয়াইএফআই সহ বামপন্থী যুব সংগঠন সমূহের পক্ষ থেকে হাওড়া জেলায় শুক্রবার বিকেলে এক মহামিছিলের আয়োজন করা হয়েছে। শিবপুর কাজীপাড়া মোড় থেকে ওই মিছিল শুরু হয়। মিছিল শেষ হবে হাওড়ার সালকিয়া সম্মিলনী পার্কে। সেখানেই এদিন রয়েছে জনসভা। ১৫ই সেপ্টেম্বর সারা দেশে শিক্ষা এবং কাজের দিবস। […]
নির্বাচনে প্রথম থেকে শেষ পর্যন্ত কোন হিংসা বরদাস্ত হবে না, স্পষ্ট জানালো কমিশন।
কলকাতা, ১৩ এপ্রিল:- লোকসভা নির্বাচনের প্রথম থেকে শেষ কোনও পর্যায়ে কোনওরকম হিংসা বরদাস্ত করা হবে না বলে নির্বাচন কমিশন স্পষ্ট ভাষায় জানিয়েছে। এদিন সকাল থেকে কমিশনের কর্তারা প্রথম দফার তিনটি জেলা কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের জেলাশাসক, পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসেন৷ দিল্লি থেকে ভিডিয়ো কনফারেন্সে সেই বৈঠকে আইন-শৃঙ্খলা নিয়ে জেলাগুলিকে কড়া বার্তা দেওয়া হয়েছে বলে […]





