কলকাতা , ১৭ মার্চ:- দুই জায়গায় ভোটার তালিকায় তার নাম রয়েছে বলে অভিযোগ তুলে তৃনমূল কংগ্রেস নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর নাম তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছে। ঐ বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় তার নাম বৈধভাবে তোলা হয়নি বলেও তৃনমূল কংগ্রেসের তরফে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে। মনোনয়নে তিনি নন্দীগ্রামের বাসিন্দা বলে উল্লেখ করলেও হলদিয়া ও নন্দীগ্রাম এই দুই এলাকার ভোটার তালিকাতেই তার নাম রয়েছে বলে দল অভিযোগ করেছে।
Related Articles
ডিসেম্বরের মধ্যেই বিনিয়োগকারী সংস্থার নাম ঘোষণা করতে পারে মোহনবাগান ।
অঞ্জন চট্টোপাধ্যায়,২৭ নভেম্বর:- ইনভেস্টরই হবে। প্রয়াত প্রাক্তন সচিব অঞ্জন মিত্রের স্মরণ সভায় এসে একথা জানিয়ে দিলেন মোহনবাগান বর্তমান সচিব টুটু বসু। তিনি বলেন, আইএসএলখেলতে হলে বিনিয়োগকারী সংস্থাই লাগবে। স্পনসরে হবে না। কোন স্পনসরের পক্ষে ৪০ কোটি টাকা দেওয়া সম্ভব নয়। বিনিয়োগকারী সংস্থা এলে যদিও কবে নাগাদ আসতে পারে তা তিনি খোলসা করে বলেননি। তবে বিশ্বস্ত […]
সাতসকালে বালি ব্রিজ থেকে যুবকের মরণঝাঁপ।
হাওড়া, ২৪ এপ্রিল:- বালি ব্রিজ থেকে যুবকের মরণঝাঁপ। সাতসকালে হাওড়ার বালি ব্রিজ থেকে মরণঝাঁপ দিলেন এক যুবক। মোটর বাইকের উপর উঠে বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দেন তিনি। এমনটাই জানান প্রত্যক্ষদর্শীরা। প্রত্যেক দিনের মতো বুধবারেও প্রাত:ভ্রমণকারীরা যখন বালি ব্রিজের উপরে প্রাত:ভ্রমণ করতে আসেন ওই সময় এক যুবককে বাইকে বসে থাকতে দেখেন। এরপরেই দেখতে পান দূর […]
জঙ্গি সন্দেহে ধৃত আনিরুদ্দিন আনসারীর ফ্ল্যাটে ফের এসটিএফ হানা।
হাওড়া, ১৭ মার্চ:- বাঁকড়ার মুন্সিডাঙ্গায় জঙ্গী সন্দেহে ধৃত আনিরুদ্দিন আনসারীর ফ্ল্যাটে ফের হানা দিলো এসটিএফ। বৃহস্পতিবার বিকেলে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল আসেন। তদন্তকারীরা আনিরুদ্দিন আনসারীর বাড়িতে যান এবং সেখান থেকে কিছু কাগজপত্র এবং মোবাইল সিমের কভার উদ্ধার করে। এরপর ওই বাড়ি থেকে প্রায় একশ মিটার দূরে তাঁর এক আত্মীয়ের বাড়িতেও তাঁরা যান। […]








