কলকাতা, ২৭ মে:- রাজ্যে করোনা সংক্রমণ রুখতে জারি হওয়া কঠোর বিধি নিষেধের মেয়াদ বাড়ানো হচ্ছে। ১৫ ই জুন পর্যন্ত ওই কঠোর বিধি-নিষেধ জারি থাকবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ঘোষণা করেছেন। তিনি বলেন কঠোর বিধি-নিষেধ জারি করায় রাজ্যে করোনার প্রকোপ বেশ কিছুটা কমেছে। তাই এখন আরো কিছুদিন তা চালিয়ে যাওয়া হবে। তবে অর্থনৈতিক কর্মকাণ্ড যতদূর সম্ভব অক্ষুন্ন রাখতে এবং সাধারণ মানুষের জীবন-জীবিকা রক্ষা করতে সরকার সচেষ্ট বলে তিনি জানিয়েছেন। এই একই কারণে এবার এই কঠোর বিধিনিষেধের আওতা থেকে পাট শিল্পকে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে। ভিন রাজ্যে পাট জাত পণ্যের চাহিদা থাকায় এবার ৩০ শতাংশের বদলে ৪০ শতাংশ শ্রমিককে নিয়ে জুট মিল গুলিকে চালানোর জন্য মুখ্যমন্ত্রী অনুমতি দিয়েছেন। পাশাপাশি শর্তসাপেক্ষে নির্মাণ শিল্পকেও খানিকটা ছাড় দেওয়া হয়েছে। শিল্পসংস্থা যদি নিজ দায়িত্বে শ্রমিকদের কাজের জায়গায় রেখে ও টিকাকরণ এর ব্যবস্থা করে তবে তারা কাজ চালিয়ে গেলে রাজ্য সরকার আপত্তি করবে না বলে তিনি জানিয়েছেন। বাকি সমস্ত বিধি-নিষেধ অপরিবর্তিত রাখা হচ্ছে।
Related Articles
আগামী ত্রিস্তর পঞ্চায়েত ভোটে সবকটা আসনই আমাদের লক্ষ্য। হাওড়ায় বললেন চন্দ্রিমা।
হাওড়া, ১০ জুন:- আগামী ত্রিস্তর পঞ্চায়েত ভোটে সবকটা আসনই আমাদের লক্ষ্য। হাওড়ায় বললেন চন্দ্রিমা। শনিবার সকালে হাওড়ায় এক রক্তদান শিবিরের অনুষ্ঠানে এসে ওই মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, যখনই রাজনৈতিক দলগুলো লড়াইয়ের ময়দানে নামে তখন সামগ্রিকভাবে পুরোটাই তাদের লক্ষ্য থাকে। সুতরাং নির্বাচন হবে। আমাদের নিশ্চিত বিশ্বাস যে সব জায়গা থেকেই আমরা জিতব। […]
পিকের পর আরেক বন্ধু চলে গেলো , বাকরুদ্ধ বলরাম।
সোজাসাপটা ডেস্ক,৩০ এপ্রিল:- যতদিন ভারতীয় ফুটবল থাকবে পিকে চুনী বলরামের নাম থাকবে। ভারতীয় ফুটবলের তিনমূর্তি ছিলেন তারা।মার্চের কুড়ি তারিখ বন্ধু পিকের চলে যাওয়ার খবরটা পেয়েছিলেন উত্তরপাড়ার বাড়িতে বসে। চল্লীশ দিন পর আরেক সতীর্থ চুনী গোস্বামীর বিয়োগের খবর এলো। খবর পেয়ে দশ মিনিট বাকরুদ্ধ হয়ে যান বলরাম। বাষোট্টির এশিয়াডে নঈমের কোচিং এ সোনা জেতা নিয়ে অজয় […]
গোর্খাল্যান্ড নিয়ে হঠাৎ বৈঠকের ডাক কেন্দ্রের , ক্ষুব্ধ নবান্ন।
কলকাতা , ৫ অক্টোবর:- রাজ্যে বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়তেই আবার সামনে এল গোর্খাল্যান্ড ইস্যু। আগামী বুধবার ওই বিষয়ে আলোচনা করতে দিল্লিতে বৈঠক ডেকেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।সেখানে ডাকা হয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার বিতর্কিত নেতা বিমল গুরুং কেও। ভোটে ফয়দা তুলতেই কেন্দ্রের শাসক দল বিজেপি গোর্খাল্যান্ড ইস্যুকে খুঁচিয়ে তোলা হচ্ছে বলে অভিযোগ তুলে রাজ্য সরকার ওই […]









