কলকাতা , ২৬ মে:- ঘূর্ণিঝড় যশের প্রকোপ সত্ত্বেও রাজ্যে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা গেছে বলে রাজ্যের বিদ্যুৎ দপ্তর জানিয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় বিদ্যুৎ পরিষেবার ক্ষয়ক্ষতি পর্যালোচনার পর বিদ্যুৎ ভবনে এক সাংবাদিক বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ঘূর্ণিঝড় সঙ্গে প্রবল বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলা জলমগ্ন হয়েছে। ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলায় জল একটু নামলেই ক্ষয়ক্ষতির হিসেব বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে। সব দিক খতিয়ে দেখে আগামী ৭২ ঘণ্টার মধ্যে রাজ্য সরকারের কাছে ক্ষয়ক্ষতি সম্পর্কে রিপোর্ট পেশ করা হবে। একইসঙ্গে তিনি জানান, এই ঘূর্ণিঝড়ের ফলে হাসপাতাল গুলিতে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়নি। স্বাস্থ্য দফতরের সঙ্গে যৌথভাবে আগে থেকেই এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছিল। বিদ্যুৎ কর্মীরা যাতে সতর্কভাবে কাজ করেন এবং প্রাণের ঝুঁকি না নেন সে ব্যাপারেও বিদ্যুৎ মন্ত্রী নির্দেশ দিয়েছেন।
Related Articles
করোনা সংক্রমিত ভিনরাজ্য থেকে ট্রেনে এরাজ্যে এলেই কোভিড পরীক্ষা বাধ্যতামূলক।
কলকাতা , ২০ এপ্রিল:- রাজ্যে মাত্রাছাড়া করণা সংক্রমণ পরিপ্রেক্ষিতে মুখ্য সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ে বৈঠক হয়। এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ২০২০ সালের মতো এ বছর ও মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, কেরাল, কর্ণাটক সহ যেসব রাজ্যে করোনা সংক্রমণ মারাত্মক চেহারা নিয়েছে, সেই সব রাজ্য থেকে ট্রেনে করে এরাজ্যে আসতে গেলে কোভিড টেস্ট করিয়ে আসতে হবে। দূরপাল্লার বাসের […]
ত্রিকোণ প্রেম , যুবকের আত্মহত্যা।
হাওড়া, ২১ এপ্রিল:- পাশাপাশি বাড়ি দুই বন্ধুর। কিন্তু তারা দুজনেই ভালবাসত এক তরুণীকে। এই নিয়েই সম্পর্কের টানাপোড়েনের জেরে আত্মহননের পথ বেছে নিল এক বন্ধু। ঘটনা হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকায়। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় এক বন্ধু বাঁধাঘাট ফেরিঘাটের জেটি থেকে আচমকাই গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। বুধবার ভোররাতে তার দেহ উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য […]
রাজ্যের উৎপাদিত অক্সিজেন যাতে বাইরে না যায় , নিশ্চিত করতে কেন্দ্রকে অনুরোধ সরকারের।
কলকাতা, ২৩ এপ্রিল:- রাজ্যে যে পরিমাণ অক্সিজেন উৎপন্য হয় তা যেনো রাজ্যের বাইরে না যায় কেন্দ্রকে তা নিশ্চিত করতে অনুরোধ করলো রাজ্য সরকার। রাজ্য জুড়ে করোনা সংক্রমণ যে ভয়ানক পরিস্থিতি নিয়েছে তা মোকাবিলা করতে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন মজুত রাখা প্রয়োজন। সাস্থ্য দপ্তর সূত্রে খবর সরকারি, আধা সরকারি এবং বেসরকারি উদ্যোগে যে পরিমাণ অক্সিজেন এ রাজ্যে […]








