কলকাতা , ২৬ মে:- নির্ধারিত সময়ের আগেই বালাসোরের দক্ষিণে আছড়ে পড়ল ‘ইয়াস’। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ঘণ্টায় ১৫৫ কিমি গতিবেগে আছড়ে পড়ে। প্রায় ৩ ঘণ্টা ধরে চলবে এই ল্যান্ডফল, বলে জানাচ্ছে মৌসম ভবন। সকাল সাড়ে ৯টা নাগাদ শুরু হয় এই ল্যান্ডফল। ঝোড়ো হাওয়ার তাণ্ডব শুরু হয়। সঙ্গে তুমুল বৃষ্টি। ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে মোটামুটি ১৩০-১৪০ কিমি। সর্বোচ্চ গতিবেগ ১৫৫ কিমি। এ রাজ্যের দিঘা থেকে এখনও ৭০ কিমি দূরে অবস্থান করছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইয়াস’। ইতিমধ্যেই ওড়িশার ধামড়া, বালাসোরে প্রবল বৃষ্টি হচ্ছে। ফুঁসছে সমুদ্র। যা রীতিমতো ভয় ধরাচ্ছে সেখানকার মানুষজনের মনে। সমুদ্রের জল ঢুকছে গ্রামগুলিতে। চাষের জমি পুরো জলের তলায়। এ রাজ্যের দিঘাতেও থাবা বসাচ্ছে ‘ইয়াস’। সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস চলছে। দিঘায় যেভাবে জল ঢুকছে তাতে আতঙ্কিত মানুষজন। তবে হাওয়া অফিস জানাচ্ছে আজ দুপুরের মধ্যেই এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ওড়িশার পারাদ্বীপ ও বাংলার সাগরদ্বীপের মধ্যে ওড়িশার বালাসোরের দক্ষিণ এবং ধামড়ার উত্তর দিক দিয়ে অতিক্রম করে যাবে। তারপর এই ঘূর্ণিঝড় যাবে ঝাড়খণ্ডের দিকে।
Related Articles
পান্ডুয়ায় তৃণমূল , বিজেপি ছেড়ে সি,পি,এমে যোগ দিলো মানুষ।
হুগলি , ১৭ আগস্ট:- পাণ্ডুয়ার বুকে বহু মানুষ তৃণমুল , বিজেপির ভাগের রাজনীতি , আর দুর্নীতি দেখে সিপিএম দলে যোগ দিল । আর সরকারে না থেকে দরকারে থাকা লাল ঝাণ্ডা কে পাশে পেয়ে সোমবার সিপিএম এর লাল ঝান্ডা তুলে নিলেন আমজাদ হোসেনের নেতৃত্বে।তৃণমূল ,বিজেপি থেকে সরাই তিননা যুব সমাজের একটা অংশ আজ যোগদিলেন লাল ঝান্ডা […]
দূষণের হার কমায় চারটি নদীতে স্নানের অনুমতি দেওয়ার আরজি জানিয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যের।
কলকাতা, ১৩ জানুয়ারি:- দূষণ হার কমে যাওয়ায় রাজ্য সরকার বিভিন্ন জেলার দূষিত হিসাবে চিহ্নিত আরও চারটি নদীতে মানুষকে স্নান করার অনুমতি দেওয়ার আর্জি জানিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছে। মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার মধ্য দিয়ে প্রবাহিত জলঙ্গী নদী, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের ওপর দিয়ে প্রবাহিত কংসাবতী, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান ও হুগলির ওপর প্রবাহিত দ্বারকেশ্বর, পূর্ব […]
তৃণমূলের দশ বছরের কাজের খতিয়ান তুলে ধরে আগামীকাল রিপোর্ট কার্ড প্রকাশ করবে দল।
কলকাতা , ৯ ডিসেম্বর:- গত দশ বছর ধরে মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার কী কাজ করেছে তার যাবতীয় খতিয়ান তুলে ধরে আগামীকাল দলের তরফে একটি রিপোর্ট কার্ড প্রকাশ করা হবে। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর গত এক দশকে কন্যাশ্রী, সবুজ সাথী স্বাস্থ্যসাথীর মতো বিভিন্ন প্রকল্পের সুফল ওই রিপোর্ট কার্ডে তুলে ধরা হবে। কলকাতায় সরকারের প্রথম […]









