স্পোর্টস ডেস্ক , ২৯ অক্টোবর:- করোনার জন্য এবারের আইএসএল হবে গোয়ায়। বাইরের কারোর সেখানে যাওয়ার উপায় নেই। এমনকি সাংবাদিকদেরও এবার প্রবেশাধিকার নেই। কিন্তু এতেও নিয়ম বদলাতে নারাজ আন্তোনিও লোপেজ হাবাস। সন্দেশ ঝিঙ্গান, শুভাশিস বোস এবং তিরি, জাভিদের নিয়ে চলছে তাঁর ক্লোজড ডোর প্র্যাকটিস। নিয়মে বদল নেই। গোয়াতেও ক্লোজড ডোর অনুশীলন এটিকে মোহনবাগানের। হাবাসের নির্দেশে প্র্যাকটিস গ্রাুউন্ডের চারপাশ ঢেকে দেওয়া হয়েছে কালো কাপড় দিয়ে। কলকাতায় দলের অনুশীলন করানোর সময়ও ক্লোজড ডোর প্র্যাকটিসই ছিল সবচেয়ে পছন্দের তাঁর। শনিবারই কোয়ারেন্টাইন পর্ব মিটিয়ে দলের সঙ্গে যোগ দেবেন রয় কৃষ্ণা। তিন সপ্তাহ আগেই প্রায় পুরো দল পেয়ে যাচ্ছেন হাবাস। যা খানিকটা হলেও অ্যাডভান্টেজ মোহনবাগানের। অন্যদিকে এদিন থেকে অবশ্য সবুজ-মেরুন জার্সিতে প্রস্তুতিতে নেমে পড়েছেন উইলিয়ামস।
Related Articles
বন্যা পরিস্থিতি পরিদর্শনে আরামবাগে মুখ্যমন্ত্রী।
হুগলি, ৫ আগস্ট:- পাতে খিচুড়ি পরিবেশন করলেন তিনি। অসহায় পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকে এভাবে কাছে পেয়ে আপ্লুত বাসিন্দারা। একদিকে বর্ষার অতিবৃষ্টি, তার উপর ডিভিসির ছাড়া জল। জোড়া ফলায় প্লাবিত বঙ্গে একাধিক নিম্ন অংশ। তার মধ্যে উল্লেখযোগ্য পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোণা-সহ বিস্তীর্ণ এলাকা। প্লাবন পরিস্থিতি হুগলির আরামবাগেও। প্রবল সমস্যায় মানুষ। বহু পরিবারের ঠাঁই হয়েছে ত্রাণ শিবিরে। মঙ্গলবার দুপুরে […]
জন্মাষ্টমীর পূর্ন লগ্নে খুঁটি পুজো হাওড়ায়।
হাওড়া, ৩০ আগস্ট:- সোমবার সকালে জন্মাষ্টমীর পুণ্য লগ্নে নর্থ হাওড়া সোস্যাল ওয়েলফেয়ার সর্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটিপুজো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উওর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী, সমাজসেবী অরিজিৎ বটব্যাল মহাশয়, বিশিষ্ট অভিনেত্রী দেবলীনা দত্ত প্রমুখ। Post Views: 383
বিরোধীদের অপুষ্টিতে না ভুগিয়ে খাইয়ে দাইয়ে সমর্থন আদায় করুন, নেতা-কর্মিদের বললেন পরিবহন মন্ত্রী।
হুগলি, ১ মার্চ:- আজ চুঁচুড়া রবীন্দ্র ভবনে তৃনমূলের কর্মিসভা হয়।সেখানে পরিবহন মন্ত্রী বলেন, অনেক সময় বিরোধীদের উপর রাগ করে আমরা তাদের সঙ্গে খারাপ আচরন করি। বিজেপি দু কোটি আঠাশ লক্ষ ভোট পেয়েছিল। সেই দু কোটি আঠাশ লাখ মানুষকে বিনা পয়সার রেশন না দিয়ে আপনাদের দিলে আপনাদের হয়ত পুষ্টি হত স্বাস্থ্য ভালো হত। কিন্তু বিজেপির ওই […]








