বীরভূম,৬ ফেব্রুয়ারি:- মাঘমেলার উদ্বোধনে শান্তিনিকেতন সফরে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বিধানসভার বাজেট অধিবেশনের আগে রাজ্যের তরফ থেকে কপ্টারের ব্যবস্থা করা হয় রাজ্যপালের জন্য। বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারেই শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা হন রাজ্যপাল। হাওড়ার ডুমুরজলায় হেলিপ্যাড থেকে কপ্টারেই রওনা হন তিনি। শান্তিনিকেতন সফরে যাওয়ার বিষয় সাংবাদিকদের জানান। উল্লেখ্য, এতদিন কপ্টার ছিল রাজভবন ও নবান্নের অন্যতম সংঘাতের বিষয়। এর আগে কপ্টার চেয়েও পায়নি রাজভবন। শেষমুহুর্তে বরফ গলে। রাজ্যপালকে কপ্টার দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য। বৃহস্পতিবার সকালে এই কপ্টারেই শান্তিনিকেতন সফরে গেলেন রাজ্যপাল।এ প্রসঙ্গে রাজ্যপাল বলেন, “আমি কৃষকদের মেলায় যাচ্ছি, যা রবীন্দ্রনাথ ঠাকুর ১৯২২ সালে শুরু করেছিলেন। আমি কৃষক, আমার হৃদয় কৃষকদের জন্য। আমি কৃষকদের পরিস্থিতি দেখতে যাচ্ছি।
Related Articles
ভোটার তালিকার সংশোধনের কাজ শুরু ১ লা নভেম্বর থেকে।
কলকাতা, ৩০ অক্টোবর:- রাজ্যের সচিত্র ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ শুরু হবে আগামী পয়লা নভেম্বর বুধবার থেকে। ওইদিন খসরা ভোটার তালিকা প্রকাশ হবে। এই তালিকার ওপর ভিত্তি করেই বিভিন্ন অভিযোগ ও দাবি জানাতে পারবেন সাধারণ নাগরিকেরা। যার শেষ দিন আগামী ৯ নভেম্বর বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ট্র্গে জানানো হয়েছে। ভোটার তালিকা সংশোধনের কাজের […]
পর্যটন শিল্পের প্রসারে মেলার আয়োজন কেন্দ্রীয় সরকারের।
কলকাতা, ২ জানুয়ারি:- পর্যটন শিল্পের প্রসারে কেন্দ্রীয় সরকার ‘ভারত পর্ব’ নামের এক পর্যটন মেলার আয়োজন করছে। আগামী ২৬ থেকে ৩১ জানুয়ারি দিল্লির লাল কেল্লা চত্বরে আয়োজিত ওই মেলায় এরাজ্যেরও প্রতিনিধিত্ব থাকছে। রাজ্যের পর্যটন দফতর ওই মেলায় নিজেদের থিম ভিত্তিক একটি প্যাভিলিয়ন তৈরি করছে। যেখানে রাজ্যের বিভিন্ন আকর্ষনীয় পর্যটন কেন্দ্র গুলিকে তুলে ধরা হবে। পাশাপাশি রাজ্যের […]
লক্ষ্মীবারে সচল হচ্ছে টলিপাড়া! শর্তসাপেক্ষে শুটিং।
এন্টারটেনমেন্ট ডেস্ক, ১০ জুন:- আশঙ্কার অবসান। আগামীকাল বৃহস্পতিবার থেকে টালিগঞ্জে শুরু হচ্ছে ধারাবাহিকের শুটিং। আজকে মন্ত্রী অরূপ বিশ্বাসের অফিসে আর্টিস্ট ফোরাম, প্রডিউসারস গিল্ড, ইম্পা-সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক হয়। সেই বৈঠকেই কাল থেকে শুটিং শুরুর সিদ্ধান্ত চূড়ান্ত হয়। লকডাউন এর জেরে ৮৩ দিন কাজ বন্ধ থাকার পরে আগামীকাল থেকে টলিউডে পুনরায় বিভিন্ন টেলি ধারাবাহিকের […]










