হাওড়া , ১৯ মে:- লকডাউনে বন্ধ হয়ে হাওড়ার আরও একটি জুটমিল। কাজ হারালেন প্রায় এক হাজার শ্রমিক। হাওড়ায় বন্ধ হয়ে গেল আরও একটি জুটমিল। দাশনগরের ভারত জুটমিলের পর এবার বালি বাদামতলার মহাদেব জুটমিল বন্ধ হল। সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিয়ে লকডাউনের মধ্যেই আজ বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল বালি বাদামতলা মহাদেব জুটমিল। ফলে কর্মহীন হয়ে পড়লেন প্রায় হাজারের উপরে শ্রমিক। মূলত কাঁচামালের আমদানি ও রপ্তানির ক্ষেত্রে সমস্যা দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ। জানা গেছে, স্বাধীনতার পর থেকে এই প্রথম বন্ধ হল হাওড়ার বালি বাদামতলা মহাদেব জুটমিল। কর্মহীন হয়ে পড়লেন প্রায় এক হাজার শ্রমিক।
Related Articles
চলচ্চিত্র জগতের বিশিষ্টদের প্রচারের কর্মসূচি ঠিক করতে বৈঠক তৃণমূলের।
কলকাতা , ৩ মার্চ:- তৃণমূল কংগ্রেসে নবাগত চলচ্চিত্র জগতের বিশিষ্টদের কিভাবে প্রচারের কাজে ব্যবহার করা হবে তা স্থির করতে আজ দলের সদর দপ্তরে একটি বৈঠক বসে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সভার সাংসদ তথা নির্বাচনী কমিটির সদস্য ডেরেক ও ব্রায়ান তাদের সঙ্গে এবিষয়ে আলোচনা করেন। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের খুঁটিনাটি তাদের সামনে তুলে ধরা হয় […]
শ্বাসকষ্ট আছে এমন রোগীকে হাসপাতালে আনা হলে আর ফেরানো যাবে না।
কলকাতা , ১ মে:- করোনার উপসর্গ আছে কিন্তু রিপোর্ট নেই- এমন রোগীকে এতদিন হাসপাতাল ভর্তি নিতে চাইছিল না। ফলে দ্রুত চিকিৎসা না হওয়ার কারণে বেশ কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার এই ঘটনায় নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রিপোর্ট না থাকলেও করোনার উপসর্গযুক্ত বিশেষ করে শ্বাসকষ্ট আছে এমন রোগীকে হাসপাতালে আনা হলে আর […]
১০০ দিনের কাজের প্রকল্পে কেন্দ্রের কাছে তিন হাজার তিনশ কোটি টাকা বকেয়া রাজ্যের।
কলকাতা, ১৫ জুন:- একশ দিনের কাজ প্রকল্পের আওতায় মজুরি বাবদ কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের ৩ হাজার তিনশ কোটি টাকার বেশি বকেয়া রয়েছে। ২০২১ সালের ২৬ শে ডিসেম্বর থেকে ওই টাকা বকেয়া রয়েছে বলে পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় জানিয়েছেন। আজ বিধানসভার প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে তিনি বলেন কেন্দ্রীয় আইনে নিয়োগের নিশ্চয়তা থাকা […]







