হাওড়া , ১৯ মে:- গত ১৬ মে থেকে আগামী ৩০ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে রাজ্যে। গণপরিবহন সহ বিভিন্ন ক্ষেত্রে কড়া বিধিনিষেধ জারি হয়েছে। আজ বুধবার লকডাউনের চতুর্থ দিনে সকাল থেকেই লকডাউন সফল করতে পথে নেমেছে হাওড়া সিটি পুলিশ। সালকিয়া চৌরাস্তা সহ বিভিন্ন এলাকায় পুলিশের নাকা চেকিং চলছে। এদিন সকালে যেসব প্রাইভেট গাড়ি, মালবাহী যান, অটো, বাইক বা অন্যান্য গাড়ি পথে বেরিয়েছে সেগুলি চেকিং চলছে। উপযুক্ত কারণ না দেখাতে পারলেই সেই গাড়ি আটকানো হচ্ছে। পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে। লকডাউন থাকা সত্ত্বেও বাইক এবং প্রাইভেট গাড়ি নিয়ে যারা এদিন সালকিয়ার রাস্তায় বেরিয়ে পড়েন তাদের গাড়ি আটকে জিজ্ঞাসাবাদ করে মালিপাঁচঘড়া থানা ট্রাফিক পুলিশ।
Related Articles
বিধি মেনে নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
কলকাতা, ৪ জানুয়ারি:- সব রকম করোনা বিধি মেনে নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ৭ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি উৎসবের সূচনা করবেন। সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে এবার চলচ্চিত্র উৎসবে তাঁর পরিচালিত ছবি অরণ্যের দিনরাত্রি দেখানো হবে উদ্বোধনী ছবি হিসেবে। মঙ্গলবার শিশির মঞ্চে এক সাংবাদিক সম্মেলনে […]
হুগলি জেলার মোট ২১ টি এলাকাকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হল।
হুগলি , ৮ জুলাই:- হুগলি জেলার মোট ২১ টি এলাকাকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হল। শ্রীরামপুর এবং চন্দননগর মহকুমার এই কনটেনমেন্ট জোন গুলি, ১৪ টি পুরসভা এলাকায় এবং সাতটি গ্রামীন এলাকায় রয়েছে। বুধবার হুগলি জেলাশাসক ওয়াই রত্নাকর জানান,কনটেনমেন্ট জোনের সঙ্গে কিছু বাফার জোনও এই লকডাউনের আওতায় পড়বে। জেলার চন্দননগর, ভদ্রেশ্বর, সিঙ্গুর, শ্রীরামপুর,রিষড়া, উত্তরপাড়া, ডানকুনি, […]
সাথে কীর্তনের দল, হুগলিতে রাম নাম করলো তৃণমূলও, রাম নবমীতে চমক দিলেন চুঁচুড়ার বিধায়কের।
হুগলি, ৬ এপ্রিল:- ২০১৯ সাল। সেবারও রামনবমীতে হুগলির চুঁচুড়ায় মিছিল করেছিল বিজেপি সহ অন্যান্য সংগঠন। সেবার অভিযোগ উঠেছিল রামনবমীর মিছিলে কমবয়সিদের হাতেও অস্ত্র দেখা গিয়েছিল। এনিয়ে নানা বিতর্ক দেখা গিয়েছিল, এবার ২০২৫। সামনের বছর বিধানসভা ভোট। তার আগে রামনবমী মিছিল বেশ জমিয়ে করতে চাইছে বিজেপি।সবরকম উদ্যোগ নিচ্ছে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নানা আহ্বান […]








