সুদীপ দাস , ১৮ মে:- একটানা কর্মবিরতি থাকার পর কোভিড আবহের মধ্যেই খুললো চুঁচুড়া আদালত। তবে আদালত ভবনে সাধারনের প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকবে। কোভিড রুখতে গত মাসের শেষের দিকে চুঁচুড়া আদালতে কর্মবিরতির সিদ্ধান্ত নেন আইনজীবিরা। ফলে সমস্যায় পরেন বিচারপ্রার্থীরা। ঘোষনা মত সোমবার পর্যন্ত কর্মবিরতি পালনের পর মঙ্গলবার পুনরায় আলোচনায় বসেন আইনজীবিরা। হুগলি বার অ্যাসোসিয়েশন এবং হুগলী ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন আয়োজিত এই আলোচনা সভায় দুই সংগঠনের প্রতিনিধিরাই উপস্থিত ছিলেন। সেখানে সাধারনের কথা চিন্তা করে আইনজীবিরা কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করেন। এবিষয়ে হুগলি বার অ্যাসোসিয়েশনের সদস্য মলয় মজুমদার বলেন সাধারনের কথা চিন্তা করে আমরা বিচার কার্য এগিয়ে নিয়ে যাবো। তবে সম্পূর্ণ করোনা বিধি মেনে। আপাতত আগামী ৩১ তারিখ পর্যন্ত এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। তারপর কোভিড পরিস্থিতি দেখে আবার নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহন করা হবে।
Related Articles
লক ডাউনের মধ্যে রেলের টিকিট পরীক্ষকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো কোন্নগরে।
হুগলি , ২৩ জুলাই:- লক ডাউনের মধ্যে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। কোন্নগরের জোড়াপুকুর এলাকায় এক ব্যক্তির বাড়িতে মৃতদেহ পড়ে থাকা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় । বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা জানান বিদায়ী কাউন্সিলর ও পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করা হলেও কোনো সুরাহা হয়নি দেহটিকে নিয়ে যাওয়ার । পরে এলাকার বাসিন্দাদের সহায়তায় সেই দেহটিকে হাসপাতালে নিয়ে […]
হাওড়ার বালিতে বাম প্রার্থীর প্রচার।
হাওড়া , ১১ মার্চ:- “যাদের দরকারে পাই, তাদের সরকারে চাই” এই বার্তা তুলে ধরে আজ সকাল থেকেই প্রচারে নামলেন হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী দীপ্সিতা ধর। বুধবার বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণার পরেই বৃহস্পতিবার সকালে বালিতে প্রচার শুরু করলেন বামফ্রন্ট প্রার্থী দীপ্সিতা। এলাকার বাম কর্মী সমর্থকেরা ভোটারদের সঙ্গে প্রার্থীর পরিচয় করিয়ে দেন। Post Views: 402
জুনিয়র পাণ্ডিয়ার ছবি প্রকাশ্যে আনলেন বাবা হার্দিক ।
স্পোর্টস ডেস্ক, ১ আগস্ট: দিন কয়েক আগেই পাণ্ডিয়া পরিবারে এসেছে নতুন সদস্য। এক ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন হার্দিকের স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ। আর শনিবারই নিজের সদ্যোজাতর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন হার্দিক। গত বৃহস্পতিবার পাণ্ডিয়া নিজেই সোশ্যাল মিডিয়ায় নতুন অতিথির হাতের ছবি পোস্ট করে সুখবরটা দিয়েছিলেন। এরপর এদিন পরিবারের নতুন অতিথির ছবি প্রকাশ্যে আনলেন তিনি । […]








