সুদীপ দাস , ১৮ মে:- অক্সিজেনের কালোবাজারির রুখতে মগরা কাটা পুকুরে এক অক্সিজেন বিক্রেতার কাছে হানা দিল ড্রাগ কন্ট্রোল অফিসার সঙ্গে মগরা থানার পুলিশ। অভিযোগ ছিল এই অক্সিজেন বিক্রেতা তিনগুন বেশী দামে বিক্রি করছে অক্সিজেন। ফলে সমস্যায় পড়েছিল মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের রোগীরা। ড্রাগ কন্ট্রোল অফিসার দোকানে খবর পৌঁছাতেই মগরা থানা পুলিশের সঙ্গে এক কাটা হয় অভিযান চালানো হয়। মগরার বেশ কয়েকটি ওষুধের দোকান সহ অক্সিজেন বিক্রেতাদের কাছে ওষুধের দোকানদার ওষুধের অপব্যবহার করতে বারণ করা হয় গুরুত্বপূর্ণ ড্রাগস কোন পেসেন্টকে দিলে তাদের প্রেসক্রিপশনের জেরক্স কপি দোকানে রাখতে বলা হয়। যে ব্যক্তির নামে অক্সিজেনের কালোবাজারির অভিযোগ ওঠে তাকে স্থানীয় বিডিওর কাছে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য।
Related Articles
পছন্দসই বিষয় নিয়ে একাদশ শ্রেনীতে ভর্তির দাবীতে উত্তেজনা চুঁচুড়ার স্কুলে।
সুদীপ দাস, ৫ আগস্ট:- পছন্দসই বিষয় নিয়ে একাদশ শ্রেনীতে ভর্তির দাবীতে উত্তেজনা চুঁচুড়া বানীমন্দির বালিকা বিদ্যালয়ে। এই দাবীতে বৃহস্পতিবার স্কুলে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। অভিভাবকদের বক্তব্য দীর্ঘদিন ধরে তাঁদের মেয়েরা এই স্কুলে পড়াশুনা করলেও একাদশ শ্রেনীতে ভর্তির জন্য গড়িমসি করছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে তাঁদের সন্তানরা হীনমন্যতায় ভূগতে শুরু করেছে। ইতিমধ্যে বিদ্যালয় কর্তৃপক্ষের ভর্তি না […]
মোদীর কনভয় আটকানোর প্রতিবাদে হাওড়ায় বিজেপি যুব মোর্চার মোমবাতি মিছিল।
হাওড়া, ৬ জানুয়ারি:- বুধবার পঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় আটকানো নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এর প্রতিবাদে এবার পথে নামল ভারতীয় যুব মোর্চার কর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় যুব মোর্চার কর্মীরা মধ্য হাওড়ার পঞ্চাননতলা বিজেপির পার্টি অফিস থেকে হাওড়া ময়দান ফাঁসিতলা পর্যন্ত এক মোমবাতি মিছিল করেন। এই মিছিলে প্রায় শতাধিক বিজেপি কর্মী অংশ নেন। ভারতীয় যুব […]
সেরা সতীর্থ থেকে শিক্ষার্থী পিকে ব্যানার্জির মৃত্যুতে শোকাহত সকলেই।
তরুণ মুখোপাধ্যায় , ২০ মার্চ:- অবশেষে নিভে গেল ভারতীয় ফুটবলের সোনার প্রদীপ কিংবদন্তি প্রদীপ ব্যানার্জি। শুক্রবার বেলা দুটোর সময়ে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পিকে ব্যানার্জি । ভারতীয় ফটবল যতদিন থাকবে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে । একাধারে তিনি ছিলেন যেমন বড় খেলোয়াড় কোচ অন্য দিকে বড় মনের মানুষ। তার হাত ধরে কত […]








