কলকাতা , ১৪ মে:- রাজ্যের নির্বাচন পরবর্তী হিংসা খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্তরে একের পর এক কমিশন আসায় উদ্বেগ প্রকাশ করছে প্রশাসন। একেই রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাইরে থেকে যতবেশি লোক আসবে সংক্রমণ বাড়ার আশঙ্কাও বাড়বে। এই মুহুর্তে রাজ্যে কেন্দ্রীয় মহিলা কমিশন, কেন্দ্রীয় তফশিলী কমিশন, কেন্দ্রীয় শিশু অধিকার রক্ষা কমিশনের প্রতিনিধিরা রয়েছেন। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়কে নির্দেশ দিয়েছিলেন বাইরে থেকে যেই আসুক প্রত্যেকরে আরটি পিসি আর টেস্ট করাতেই হবে। রিপোর্ট পজিটিভ হলে কোয়ারেন্টিনে থাকতে হবে।
Related Articles
চোপড়ার চতুরাগছ এলাকায় কিশোরীর মৃতদেহ উদ্ধারের অনতিদূরেই একটি পুকুর থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ।
চোপড়া, ২০ জুলাই:- সোমবার সকালে চোপড়ার চতুরাগছ এলাকায় কিশোরীর মৃতদেহ উদ্ধারের অনতিদূরেই একটি পুকুর থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ও উত্তেজনা দেখা দিয়েছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকায়। উদ্ধার হওয়া মৃত যুবকের নাম ফিরোজ আলি। এই ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে চোপড়ার ভৈষপিটা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ […]
সরকারের ১০ বছরে তৃণমূলের রিপোর্ট কার্ড প্রকাশ হাওড়ায়।
হাওড়া , ১০ ডিসেম্বর:- ২০১১-২০২০ বিগত দশ বছরে রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরতে রিপোর্ট কার্ড প্রকাশ করল তৃণমূল। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে হাওড়ায় সদর অফিসে এক সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী অরূপ রায়। ওই সাংবাদিক বৈঠকে তিনি রিপোর্ট কার্ডের গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেন। স্বাস্থ্য, অর্থনীতি, খাদ্য, বিদ্যুৎ, সড়ক, জল, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন থেকে শুরু […]
যথাযথ মর্যাদায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করবে রাজ্য, জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৮ মে:- প্রতি বছরের মত এবারও যথাযথ মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করবে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্য সরকারের কবি প্রণাম মূল অনুষ্ঠানটি হয় একাডেমি অফ ফাইন আর্টসের সামনের রাস্তা ক্যাথিড্রাল রোডে। তবে এবার সেই জায়গা বদল হচ্ছে। এবার রাজ্য সরকারের উদ্যোগে রবীন্দ্রজয়ন্তীর মূল অনুষ্ঠানটি […]









