হাওড়া , ১০ ডিসেম্বর:- ২০১১-২০২০ বিগত দশ বছরে রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরতে রিপোর্ট কার্ড প্রকাশ করল তৃণমূল। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে হাওড়ায় সদর অফিসে এক সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী অরূপ রায়। ওই সাংবাদিক বৈঠকে তিনি রিপোর্ট কার্ডের গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেন। স্বাস্থ্য, অর্থনীতি, খাদ্য, বিদ্যুৎ, সড়ক, জল, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে সাফল্যের কথা ব্যাখ্যা করেন তিনি। তিনি বলেন, “কন্যাশ্রী, সবুজ সাথী, উৎকর্ষ বাংলা, পথদিশার মতো প্রকল্প সারা বিশ্বে আলোচিত হয়েছে।” দশ বছরে কোনও কাজে খামতি ছিল কিনা সেই প্রশ্নের উত্তরে অরূপ রায় বলেন, “আমরা খামতি দেখিনি। কিছু কিছু ক্ষেত্রে থাকতেই পারে। তবে, গত দশ বছরে যা কাজ বাংলায় হয়েছে, স্বাধীনতার পরে কোনও রাজ্যে এমন কাজ হয়নি।”
Related Articles
রাস্তা না ভাগার!পুরসভার ভ্যাট উপচে আস্তাকুঁড়ে পরিনত হয়েছে চুঁচুড়ায়
হুগলি, ৭ জুলাই:- হুগলি চুঁচুড়া পুরসভার ত্রিশটি ওয়ার্ড।এক নম্বর ওয়ার্ডে সিপিএম এর কাউন্সিলর।বাকি ২৯ টায় তৃনমূল কাউন্সিলর রয়েছে। গত কয়েকদিন ধরে পুরসভার অস্থায়ী শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। তাদের দাবী,মজুরি বৃদ্ধি করতে হবে। পুরসভা সিদ্ধান্ত নিয়েছে ৬৫ বছর হয়ে গেছে এমন শ্রমিকদের বসিয়ে দেওয়া হবে। শ্রমিকদের দাবী যারা অবসর নেবে তাদের এক কালীন পাঁচ লাখ টাকা […]
চুঁচুড়া আদালতে যাবজ্জীবনের সাজা শোনালো বিচারপতি।
হুগলি, ৫ অক্টোবর:- কাটারির কোপে ক্ষতবিক্ষত হয়েছিলেন, দুই হাতের চারটে আঙুল বাদ যাওয়া,মুখের উপরের পাটির দাঁত হারানোর থেকেও বেশি পীড়া দিয়েছিল স্বামী কাছ থেকে এই আঘাত।সেই আঘাতে মলম লাগল অভিযুক্তের যাবজ্জীবন সাজা ঘোষনায়। হুগলির পোলবা থানার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের ধূমা গ্রামের বাসিন্দা পূর্নিমা মেটে। সুগন্ধার একটি বি ফারমা কলেজের হোস্টেলে ওয়ার্ডেনের কাজ করেন। ২০২২ সালের […]
আমিরশাহী পৌঁছে গেল বোর্ডের অ্যান্টি-করাপশন ইউনিট ৷
স্পোর্টস ডেস্ক, ১০ সেপ্টেম্বর:- আসন্ন ক্লোজডোর আইপিএলে করোনা ভাইরাস সতর্কতার পাশাপাশি দুর্নীতিমুক্ত রাখতে সব রকম ব্যবস্থা নিয়েছে বিসিসিআই৷ টুর্নামেন্টকে দুর্নীতিমুক্ত রাখতে আমিরশাহী পৌঁছে গেল বোর্ডের অ্যান্টি-করাপশন ইউনিট অর্থাৎ দুর্নীতিদমন শাখার আধিকারিকরা৷ সোশাল মিডিয়ার মাধ্যমে দুর্নীতিগ্রস্ত পন্থাগুলি প্রতিরোধ করার উপর এবার বেশি জোর দেওয়া হচ্ছে৷ ক্রিকেটারদের সচেতন তুলতে শারীরিক সেশনের চেয়ে এবার ভিডিও কাউন্সেলিংয়ে বেশি জোড় […]










