স্পোর্টস ডেস্ক, ১৯ জুন:- বিপর্যস্ত অস্ট্রেলীয় বোর্ডকে বাঁচাতে হয়তো আসরে নামতে পারেন ইংল্যান্ডের স্যর অ্যান্ড্রু স্ট্রস। অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের পদ থেকে সম্প্রতি সরিয়ে দেওয়া হয়েছে চিফ এগজিকিউটিভ অফিসার কেভিন রবার্টসকে। তাঁর জায়গায় এখন উপযুক্ত প্রার্থীর খোঁজ চলছে। অস্ট্রেলীয় প্রচারমাধ্যমের খবর হল, রবার্টসের জায়গায় ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু স্ট্রসের নাম ভেসে উঠেছে। জানা গিয়েছে, এই ব্যাপারে স্ট্রসের সঙ্গে আলোচনাও চলছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডকে অ্যাশেজ যুদ্ধে জয় এনে দেওয়া স্ট্রসকে অস্ট্রেলীয় বোর্ডের মাথায় বসিয়ে দিলে কি বিতর্ক তৈরি হবে না? সবাই কি মেনে নেবে এ রকম সিদ্ধান্ত? এই প্রশ্নও কিন্তু উঠে পড়েছে। তবে স্ট্রসের পক্ষে অন্য যুক্তিও আছে। ইংল্যান্ডের হয়ে একশো টেস্ট খেলার আগে ১৯৯৮-৯৯ সালে সিডনি বিশ্ববিদ্যালয়ের হয়ে ক্রিকেট খেলেছেন স্ট্রস।
Related Articles
ইউএস ওপেন থেকে বহিষ্কৃত জকোভিচ।
স্পোর্টস ডেস্ক , ৭ সেপ্টেম্বর:- ম্যাচে পিছিয়ে যাওয়ায় রাগের মাথায় মহিলা লাইন জাজ বা বিচারককে বল দিয়ে আঘাত করে বসলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ। আর এই কারণে নিয়মানুযায়ী, US ওপেন থেকে বহিষ্কার করা হল জকোভিচকে। যদিও পরে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন ‘জোকার’। এই প্রসঙ্গে ইনস্টাগ্রামে একটি পোস্টও করেন। রবিবার পাবলো […]
পিএফ বন্ধ, মার্চ মাসের বেতনও হয়নি, আন্দোলনে হাওড়ার ভারত জুটমিলের শ্রমিকরা।
হাওড়া, ১০ এপ্রিল:- সোমবার সকালে হাওড়া দাসনগরের ভারত জুটমিলের শ্রমিকরা তাদের পিএফ সহ বেতনের দাবিতে হাওড়া আমতা রোডে অবরোধ করেন। প্রায় এক ঘন্টা অবরোধের পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। তাদের দাবি দীর্ঘদিন তাদের পিএফ এর টাকা বন্ধ। মার্চ মাসের বেতনও হয়নি। মিল কর্তৃপক্ষ পাওনাগণ্ডা নিয়ে চূড়ান্ত অসহযোগিতা করছেন তাদের সঙ্গে। এর ফলে তারা সমস্যার সম্মুখীন […]
রাজ্যে প্রথম দফার ভোটের আগে কলকাতায় আপাতত বন্ধ থাকছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ।
কলকাতা , ২৪ মার্চ:-রাজ্যে প্রথম দফার ভোটের আগে কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ আপাতত বন্ধ করে রাখা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রের খবর কেন্দ্রীয় বাহিনীর জন্য গঠিত রাজ্য পুলিশের নির্বাচনী সেলের তরফে প্রতিটা থানাকে এই নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিকেল থেকে শুরু করে পরবর্তী নির্দেশ পর্যন্ত শহরে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ বন্ধ থাকবে বলে ওই নির্দেশিকায় জানানো […]







