হুগলি , ১৪ মে:- মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিনজনের, আহত এক। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে হুগলির সিঙ্গুর থানার খাসেরভেরি দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে। স্থানীয় সূত্রে জানা যায় কলকাতার দিক থেকে বর্ধমানের দিকে যাবার সময় একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত গ্যাস ট্যাংকারের পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন আরোহীর। আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় চুঁচুড়া ইমামবাড়া হসপিটালে। মৃতদের বাড়ি লিলুয়া থানার পঞ্চাননতলা এলাকায়। মৃতের নাম প্রদীপ মন্ডল, বিকাশ সিং ও সন্তু দত্ত।
Related Articles
এখনও পর্যন্ত রাজ্যে ৪০৩ টি কনটেইনমেন্ট জোন তৈরি করা হয়েছে।
কলকাতা, ৬ জানুয়ারি:- রাজ্যজুড়ে কোভিডের সংক্রমণ বৃদ্ধি পেতে থাকায় রাজ্যের বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত ৪০৩টি কনটেইনমেন্ট জোন তৈরি করা হয়েছে। এরমধ্যে ২৬৭ টি কনটেনমেন্ট জোন এবং ১৩৬ টি মাইক্রো কনটেন্টমেন্ট জোন বলে স্বাস্থ্য দফতরের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে। গত এক সপ্তাহে রাজ্যে ২৯২০ জন সংক্রমিত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই জন্য […]
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বিধায়কের, হাওড়ায় ফ্রি টোটো’র ব্যবস্থা।
হাওড়া, ১৪ মার্চ:- উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বিধায়কের। যুব তৃণমূলের উদ্যোগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হাওড়ায় ফ্রি টোটো’র ব্যবস্থা। ছাত্রছাত্রীদের জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক আজ থেকে শুরু হচ্ছে। বেলুড় উচ্চ বালিকা বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রের সামনে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের এদিন শুভেচ্ছা জানান বিধায়ক ডা: রানা চ্যাটার্জী, যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র, প্রাক্তন কাউন্সিলর পল্টু বণিক প্রমুখ। তৃণমূল […]
নির্বাচনে ভয় পাচ্ছে তাই পৌরসভা গুলোতে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে কাজ চালাবার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী।
উঃ২৪পরগনা, ১২ মার্চ :- সোদপুর ট্রাফিক মোড়ে আজ সকালে চায় এ পে চর্চায় এসে দিলীপ ঘোষ বলেন রাজ্য সরকার নির্বাচনে যেতে ভয় পাচ্ছে তাই পৌরসভা গুলোতে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে কাজ চালাবার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী গতকাল যে ঘোষণা করেছিলেন কৃষি পণ্য রপ্তানির ক্ষেত্রে কোন চেকপোস্ট থাকবে না। কারণ মুখ্যমন্ত্রী ওই কেন্দ্রগুলো থেকে কাটমানি তুলতেন।এখন থেকে আর তুলতে […]








