কলকাতা , ১৪ মে:- রাজ্যপাল জগদীপ ধনখরের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস তার পদত্যাগ দাবি করেছে। দলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় আজ আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যপালের জেলা সফর এবং ভিন রাজ্য থেকে এরাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তার মন্তব্যের প্রেক্ষিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, রাজ্যপাল সমাজ বিরোধীদের উস্কানি দিতে রাস্তায় নেমেছেন। ভোট শেষ হওয়ার পরেই হিংসা দমন করা গিয়েছে এবং রাজ্য সরকারের ভূমিকায় কলকাতা হাইকোর্টেও সন্তোষ প্রকাশ করেছে। কিন্তু রাজ্যপাল শীতলকুচির মতো জায়গায় গিয়ে হিংসায় ইন্ধন জোগাচ্ছেন। ওখানে যে ৪ জন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মারা গিয়েছেন বা কোচবিহারে যে ২ তৃণমূল কর্মী খুন হন তাদের পরিবারের সঙ্গেও রাজ্যপাল কেন দেখা করলেন না তা নিয়ে সুখেন্দু বাবু প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, এতেই পরিষ্কার রাজ্যপাল বিজেপির প্রতিনিধি হিসেবে কাজ করছেন। উনি রাজ্যপাল পদের অযোগ্য। ওঁকে বরখাস্ত করা উচিত।
Related Articles
নেতাজির বাণী প্রচারে সাইকেলে সুসজ্জিত ট্যাবলো সাজিয়ে মিছিল যুবকদের।
গোঘাট, ২৪ জানুয়ারি:- দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, ব্যারাকপুর ও পশ্চিমবঙ্গ ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন এর যৌথ উদ্যোগে সাইকেল মিছিল। দেশের যুব সমাজকে দেশমাতৃকার প্রতি কর্তব্য এবং দেশাত্মবোধ জাগ্রত করতে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুর এবং পশ্চিমবঙ্গ ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে বিটি রোড আগরপাড়া শাখা থেকে ১২ জন সাইকেল-আরোহী এবং […]
বিপদে মহিলাদের পাশে দাঁড়াতে হাওড়ায় গড়া হল অ্যান্টি রোমিও স্কোয়াড।
হাওড়া,১২ ডিসেম্বর:- বিপদে মহিলাদের পাশে দাঁড়াতে অ্যাপে প্যানিক বাটনের ব্যবস্থা করল হাওড়া সিটি পুলিশ।এবার থেকে দিনের যে কোনও সময়ে সমস্যায় পড়া মহিলাদের সাহায্য করতে এই ব্যবস্থা করল পুলিশ। রাস্তাঘাটে বেরিয়ে বা বাড়িতে সমস্যায় পড়লে মহিলারা এই বিশেষ বাটন প্রেস করলেই হাওড়া সিটি পুলিশের কন্ট্রোল রুমে সরাসরি যোগাযোগ করতে পারবেন। ওই বাটনের মাধ্যমে ওই মহিলার […]
হুগলিতে এসে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসায় চিনের কনস্যুল জেনারেল ঝাঁ লিউয়ের।
সুদীপ দাস, ১০ এপ্রিল:- মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তিশালী নেতৃত্বে রাজ্যের অর্থনীতির উন্নতি হচ্ছে, মত কোলকাতায় নিযুক্ত চিনের কনস্যুল জেনারেল ঝাঁ লিউয়ের। রবিবার হুগলীর রায়বাজারে সুপ্রিম কোর্টের আইনজীবি জয়দীপ মুখার্জীর বাড়ির অন্নপূর্ণা পুজো দেখতে এসে এমনই মত প্রকাশ করলেন তিনি। এদিন ঝাঁ লিউ সহ কোলকাতার চাইনিস দূতাবাস থেকে মোট নয় জনের প্রতিনিধি দল আসেন জয়দীপবাবুর বাড়িতে। এদিন […]








