স্পোর্টস ডেস্ক , ১ জুলাই:- করোনা ভাইরাসের পরবর্তী সময়ে ফুটবল শুরু হলে কলকাতা ময়দানের মাঠগুলিতে স্যানিটাইজিং ট্যানেলের ব্যবহার করা হবে বলে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা আইএফএ-এর বৈঠকে ঠিক হয়েছে। বলা হয়েছে, কেবল ঘেরা মাঠে নয়, ময়দানের খোলা মাঠেও থাকবে এই ট্যানেল। ফুটবল দলের খেলোয়াড়, কোচ এবং সাপোর্ট স্টাফরা ওই ট্যানেলের মধ্যে জীবাণুমুক্ত হয়ে মাঠে প্রবেশ করবেন বলে জানানো হয়েছে। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা আইএফএ সূত্রে জানা গিয়েছে, ফুটবলারদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে যুদ্ধকালীন ততপরতায় স্যানটাইজিং ট্যানেলগুলি তৈরি হবে। কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলেও জানানো হয়েছে। কলকাতা ময়দানের সবকটি মাঠে এই ট্যানেল বসানো হবে বলে জানিয়েছে আইএফএ। তবে করোনা ভাইরাসের আবহে রাজ্যে ফের ফুটবল কবে শুরু হবে, তা অবশ্য হলফ করে বলতে পারছে না বাংলার সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থা।
Related Articles
সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে একাধিক বাঁধ ভাঙ্গায় , সেচ দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী।
কলকাতা , ২ জুন:- সাম্প্রতিক ঘূর্ণিঝড় ইয়াসে একাধিক নদী বাঁধ ভেঙে যাওয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শেষ দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি গতবছর ঘূর্ণিঝড় আমফানের সময় উপড়ে যাওয়া গাছগুলির পরিণতি কি হল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে সম্পর্কে রিপোর্ট তলব করেছেন। তিনদিনের মধ্যে সংশ্লিষ্ট দপ্তর গুলিকে সে সম্পর্কে রিপোর্ট জমা দিতে হবে। নবান্নে আজ এক পর্যালোচনাঃ […]
পেনশন না পেয়ে হাওড়া পুরসভায় বিক্ষোভ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের।
হাওড়া, ৭ ডিসেম্বর:- হাওড়া পুরসভার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাঁদের পেনশনের টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। এর প্রতিবাদে অবশেষে পুরভবনে প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সনের ঘরের সামনে বিক্ষোভ শুরু করেছেন তাঁরা। আজ বুধবার সকাল থেকেই পুরসভা চত্বরে বিক্ষোভ শুরু হয়েছে। তাঁরা পুরসভায় চেয়ারপার্সনের অফিসের গেটের সামনেই রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করছেন। তাঁদের অভিযোগ, ২০১৬ সালের পর যাঁরা […]
আগামীকাল বিধানসভার বিশেষ অধিবেশন।
কলকাতা, ৪ জুলাই:- আগামীকাল শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশন ডাকলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার বিভিন্ন স্থায়ী কমিটির মেয়াদ বৃদ্ধি নিয়ে আলোচনা করতেই এই বিশেষ অধিবেশন বলে তিনি জানিয়েছেন। দুপুর দুটোয় অধিবেশন শুরু হবে। তার আগে বেলা ১২ টায় বিধানসভার কার্যবিবরণী কমিটি বৈঠকে বসে অধিবেশনের কর্মসূচি স্থির করবে। বিশেষ অধিবেশনেই বরানগর ও ভগবানগোলার নবনির্বাচিত দুই বিধায়ককে শপথ […]










