ব্যারাকপুরঃ- , ২১ এপ্রিল:-রাত পহোলেই ষষ্ঠ দফার নির্বাচন। তার আগেই জগদ্দলের রুস্তমগুমটি এলাকায় ব্যাপক বোমাবাজি করে একদল দুষ্কৃতী। এদিকে বোমাবাজির ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল ওই এলাকায়। অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে একদল দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে এসে ওই এলাকায় ব্যাপক বোমাবাজি করে। পরপর দুটি বোমার আওয়াজে গোটা এলাকা কেঁপে ওঠে। আতঙ্কে বাইরে বেরিয়ে আসে এলাকার বাসিন্দারা। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি বোমা উদ্ধার করেছে। উত্তেজনা থাকায় এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তাছাড়া কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও এলাকায় টহলদারি চালাচ্ছে। তবে এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ আছে কি না তা এখনও স্পষ্ট নয়।
Related Articles
বেলেঘাটা আইডিতে বিশেষ ওমিক্রণ রুম তৈরী করার নির্দেশ রাজ্য সরকারের।
কলকাতা, ৩ ডিসেম্বর:- আতঙ্ক বাড়াচ্ছে করোনার নতুন স্ট্রেইন ওমিক্রণ। এরাজ্যে এখনো কোনও করোনা রোগীর দেহে এখনও নতুন প্রজাতির ভাইরাসের সন্ধান মেলেনি। কিন্তু প্রস্তুতিতে কোনও ফাঁক রাখা হচ্ছে না।ওমিক্রণ ভাইরাসের সংক্রমন ও প্রতিরোধে একগুচ্ছ ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। যেসমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে ১) বেলেঘাটা আইডিতে বিশেষ ওমিক্রণ রুম তৈরী করার নির্দেশ রাজ্য সরকারের। ২) কেবলমাত্র আন্তর্জাতিক […]
চলতি বছরে রাজ্যের কুড়ি হাজার পঞ্চায়েত কর্মীকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ।
কলকাতা, ২৫ ফেব্রুয়ারি:- ইন্টারনেটে সরকারি তথ্য ভান্ডারের সুরক্ষার লক্ষ্যে রাজ্য সরকার এবার ত্রিস্তরীয় পঞ্চায়েত কর্মীদের কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে। চলতি বছরেই রাজ্যের কুড়ি হাজার পঞ্চায়েত কর্মী কে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। সবে পথ চলা শুরু করেছে রাজ্য সরকারের নিজস্ব ইন্টারনেট নির্ভর ডিজিটাল লকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগেই উদ্বোধন করেছেন তাঁর নিজের মস্তিষ্ক প্রসূত ওই […]
অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার এক পুর কর্মীর।
সুদীপ দাস , ৩০ অক্টোবর:- অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার এক পুর কর্মীর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চুঁচুড়া থানার হুগলী ঘাট স্টেশনের সামনে। মৃতের নাম বাসুদেব কর্মকার(৫৪)। বাড়ি চুঁচুড়ার ২নম্বর কাপাসডাঙ্গার প্রাইভেট কলোনি এলাকায়। পাশ ফিরে শোওয়া অবস্থায় মৃতদেহের পাশেই ছিল একজোড়া চটি ও একটি জলের বোতল। পাশাপাশি একদলা রক্ত পরে রয়েছে। বাসুদেববাবু হুগলী-চুঁচুড়া পৌরসভার স্থায়ী কর্মী। শনিবার […]









