কলকাতা , ১৯ এপ্রিল:- করোনা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোচনা করতে মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায় আজ রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকর এর সঙ্গে বৈঠক করেন। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে রাজ্যপাল আজ তা সরকারের কাছে জানতে চান। তারপরেই রাজভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন মুখ্যসচিব। রাজ্যপালের সঙ্গে তাঁর ৪৫ মিনিট বৈঠক হয়েছে বলে জানা গেছে। বৈঠকে করোনার এই দ্বিতীয় ঢেউ মোকাবিলায় রাজ্য সরকার কী ব্যবস্থা নিয়েছে, তা রাজ্যপালকে জানান তিনি। জানা গেছে, মুখ্যসচিব রাজ্যের সরকারি হাসপাতাল ও বেসরকারি হাসপাতাল গুলিতে বেডের সংখ্যা বাড়ানো, ডেডিকেটেড চিকিৎসাকেন্দ্র গড়ে তোলার মতো গৃহীত বন্দোবস্ত সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি করোনা টিকা ও ওষুধের অপ্রতুলতার কথা তিনি রাজ্যপালকে জানিয়েছেন বলে জানা গেছে। এই বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলতেও মুখ্যসচিব রাজ্যপালকে আর্জি জানিয়েছেন। উল্লেখ্য রাজ্যপাল ট্যুইট করে বলেন, মানবতার এই সংকটের বিরুদ্ধে কেন্দ্র ও রাজ্যকে একযোগে কাজ করতে হবে। এক্ষেত্রে পক্ষপাতিত্বের কোনও সুযোগ নেই।
Related Articles
পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ও পুলিশ সুপারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।
কলকাতা ,১৪মার্চ;- নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আহত হওয়ার ঘটনায় প্রেক্ষিতে নির্বাচন কমিশন নিরাপত্তার দ্বায়িত্বে থাকা আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে।রাজ্যের নিরাপত্তা অধিকর্তা পদ থেকে বিবেক সহায়কে অপসারিত করে সাসপেন্ড করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ওপর হামলার অভিযোগের ঘটনায় পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পদ থকে সরিয়ে বিভূ গোয়েলকে সরিয়ে দেওয়া হয়েছে । তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন স্মিতা পান্ডে। […]
Hello world!
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Post Views: 446
রাজ্য জুড়ে আজ পেট্রোল পাম্পে ধর্মঘট , প্রভাব হাওড়াতেও।
হাওড়া, ৩১ আগস্ট:- কয়েক দফা দাবিতে আজ মঙ্গলবার রাজ্য জুড়ে ২৪ ঘন্টার পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক দিয়েছে পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। সকাল ৬টা থেকে শুরু হয়েছে এই ধর্মঘট। ধর্মঘটের প্রভাব পড়েছে হাওড়াতেও। সংগঠনের দাবি তাদের ন্যায্য দাবিদাওয়া পূরণ নিয়ে বেশ কিছুদিন ধরেই তারা আন্দোলন করে আসছিলেন। কিন্তু তা পূরণ না হওয়াতেই ২৪ ঘন্টা ব্যাপী আজ ধর্মঘট […]






