কলকাতা , ১৯ এপ্রিল:- করোনা রুখতে রাজ্যে লক ডাউন বা কারফিউ জারি করার কোন সম্ভাবনা রাজ্য সরকার খারিজ করে দিয়েছে। মালদায় রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে ডাকা এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন,লক ডাউন বা কারফিউ কোন সমাধান নয়।মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।মুখ্যমন্ত্রী বলেন, করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে আতঙ্কিত কোন কারণ নেই। পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকার সবরকম পদক্ষেপ নিয়েছে। রাজ্য সরকার টাস্কফোর্স তৈরি করেছে। সরকারি হাসপাতালে 4000 কোভিড বেড বাড়ানো হবে। ২০০ সেফ হোমে 11000 বেড হয়েছে। বিভিন্ন হোটেলের সেফ হোম তৈরি করা হবে। কোভিড রোগীদের পরিষেবায় রাজ্য জুড়ে ৪০০ অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। তিনি জানান, আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মুখ্যমন্ত্রী জানান, বাধ্য হয়ে ভোট করতে হচ্ছে। সব দলের কাছে বড় সভা মিছিলের বদলে ছোট ছোট সভা করার অনুরোধ জানিয়েছেন তিনি।
Related Articles
বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দোপাধ্যায়কে শর্তসাপেক্ষে জামিন দিল ইসলামপুর মহকুমা আদালত।
ইসলামপুর , ২৩ জুলাই:- চোপড়া কান্ডে ধৃত বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দোপাধ্যায়কে শর্তসাপেক্ষে জামিন দিল ইসলামপুর মহকুমা আদালত। ইসলামপুর মহকুমা আদালতের এসিজেএম কোর্টে বিচারক মহুয়া রায় বসু ১০ হাজার টাকার বিলবোর্ডে জামিন মঞ্জুর করেন। জামিন পেয়েই বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দোপাধ্যায় বলেন, চোপড়ার কিশোরী খুনের ঘটনায় তাদের সুবিচারের জন্য একদিন দুদিন নয় একছর […]
মুখ্যমন্ত্রীর মুখটাকে ফিনাইল ও ব্লিচিন দিয়ে পরিষ্কার করা উচিত – শুভেন্দু অধিকারী।
হুগলি, ১১ এপ্রিল:- মুখ্যমন্ত্রীর মুখ টাকে ফিনাইল ও ব্লিচিন দিয়ে পরিষ্কার করা উচিত। হাঁসখালি নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। এদিন হুগলির চন্ডিতলা জনাই জলাপাড়া এলাকায় রামনবমী পুজোয় আসেন। পাশাপাশি ভোট প্রসঙ্গে বলেন, আশা করবো নির্বাচন কমিশন সুষ্ঠ ভাবে ভোট করবেন। সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন শাসক দলের চোখ রাঙানিতে পড়লেও নিজের ধর্ম […]
এবারও বাজিমাত করলো হুগলি কলেজিয়েট স্কুলের নবম শ্রেণীর ছাত্র অভিজ্ঞান কিশোর দাস।
প্রিয়াঙ্কা দাস, হুগলি ২১ মার্চ:- এবারও বাজিমাত করলো হুগলি কলেজিয়েট স্কুলের নবম শ্রেণীর ছাত্র অভিজ্ঞান কিশোর দাস। এ বছরের শুরুতেই সোনি-বিবিসি আর্থ টেলিভিশন চ্যানেল ও বলিউডের প্রখ্যাত অভিনেত্রী ভূমি পেডনেকার এর সহযোগিতায় আয়োজিত হয়েছিল ইয়ং আর্থ চ্যাম্পিয়ন কনটেস্ট। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সারাদেশের পঞ্চম থেকে নবম শ্রেণীর ছাত্র ছাত্রীরা। প্রায় 1100 বেশি ছাত্র-ছাত্রীদের পাঠানো উদ্ভাবনী […]









