কলকাতা , ১৮ এপ্রিল:- রাজ্যে কোভিড সংক্রমণ উদ্বেগজনক ভাবে বাড়তে থাকায় রাজ্য সরকার সব বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমে আবশ্যিক ভাবে কভিড শয্যা বৃদ্ধির জন্য চার সদস্যের একটি টাস্কফোর্স গঠন করেছে। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের সচিব সঞ্জয় বনসলের নেতৃত্বে এই টাস্ক ফোর্সের অন্য সদস্যরা হলেন ডক্টর হরেকৃষ্ণ চন্দ্র, ড সোমা শীল এবং ড:অর্ণব রায়। শয্যা বৃদ্ধির বিষয়টি এই টাস্কফোর্স দেখভাল করবে। এইদিকে সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে অন্য যে কোন রাজ্য থেকে এখন এখানে আসতে চাইলে rt-pcr পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। রাজ্যপাল জগদীপ ধনকর টুইট করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সবাইকে রাজ্য সরকারের সিদ্ধান্ত মেনে চলার আবেদন জানিয়েছেন।
Related Articles
চাঁদা তুলে স্থানীয়রাই গঙ্গা ভাঙ্গন রুখতে তৎপর গুপ্তিপাড়ায়।
হুগলি, ২৮ ডিসেম্বর:- গঙ্গার ভাঙন রাতের ঘুম কেড়েছে গুপ্তিপাড়াবাসীর। হুগলির বলাগড় বিধানসভার গুপ্তিপাড়া এক পঞ্চায়েতের ফেরিঘাট থেকে শুরু করে বর্ধমানের কালনা সীমান্ত পর্যন্ত প্রায় এক কিলোমিটার দূরে গঙ্গার এই ভাঙন বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। ইতিমধ্যে গুপ্তিপাড়ার সঙ্গে নদীয়ার শান্তিপুরের জলপথে যোগাযোগ রক্ষাকারী একমাত্র ফেরিঘাট ও গুপ্তিপাড়া শ্মশানঘাটকে ভাঙন থেকে বাঁচানোর জন্য স্থানীয় বাসিন্দারাও চাঁদা […]
তারকেশ্বরে পুজো দিতে যাবার পথে দু্ুর্ঘটনায় মৃত তিন বাইক আরোহী।
হুগলি,২১ ফেব্রুয়ারি:- শেওড়াফুলির নিমাইতীর্থ ঘাট থেকে জল নিয়ে বাইকে চেপে তিন জনে পুজো দিতে তারকেশ্বরে যাচ্ছিলেন। কিন্তু পুজো আর দেওয়া হলো না ওদের। তারকেশ্বর-বৈদ্যবাটি রোড ধরে তাঁরা যাওয়ার সময় বাগবাড়ির কাছে আচমকাই একটি লরি দ্রুতগতি এসে তাঁদেরকে মুখোমুখি ধাক্কা মারে। এতে লড়ির তলায় চলে আসে তিন জনেই। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। মৃত তিন […]
মর্মান্তিক ! ঘুমের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু শাশুড়ি-জামাইয়ের।
হাওড়া, ২৬ ফেব্রুয়ারি:- মর্মান্তিক! ঘুমের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু শাশুড়ি-জামাইয়ের, ঘটনায় জখম মেয়ে ভর্তি হাসপাতালে। ঘুমের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো শাশুড়ি ও জামাইয়ের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মেয়ে। হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত চকপাড়া শান্তিনগরের ঘটনায় চাঞ্চল্য। রবিবার রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। ঘটনাস্থলে আসেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রভীন ত্রিপাঠি। অগ্নিকাণ্ডের […]








