কলকাতা, ১৮ এপ্রিল:- রাজ্যে করোনা সংক্রমণের লাগামছাড়া ঊর্ধ্বগতির প্রেক্ষিতে পর্যাপ্ত পরিমাণ টিকা, জরুরি ওষুধ ও অক্সিজেনের যোগান নিশ্চিত করার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আজ চিঠি লিখেছেন। সার্বিক টিকাকরণের উদ্দেশ্যে রাজ্য সরকার কেন্দ্রের কাছে নিজের খরচে প্রয়োজনীয় টিকা সরাসরি কেনার ছাড়পত্র চাইলেও তা এখনও পাওয়া যায়নি বলে মুখ্যমন্ত্রী চিঠিতে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রাজ্য গোটা দেশের মধ্যে যথেষ্ট কৃতিত্বের সঙ্গে টিকা করণের কাজ পরিচালনা করলেও কেন্দ্রীয় সরকারের তরফে অনিয়মিত যোগানের কারণে টিকা করণ কর্মসূচি মার খাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে কলকাতার মত জনবহুল শহরে সংক্রমনের ঊর্ধ্বগতি আটকাতে যুদ্ধকালীন তৎপরতায় টিকাকরণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। পাশাপাশি রেমেডিসিভিরে র মত করোনা চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ এবং অক্সিজেনের যোগান সুনিশ্চিত করতেও তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান।
Related Articles
সোমবার থেকে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব।
কলকাতা, ৩ মার্চ:- আগামী সোমবার থেকে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে। ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য বিভিন্ন দপ্তরের দফাওয়ারী বাজেট বরাদ্দ নিয়ে ৯ তারিখ থেকে আলোচনা শুরু হবে। শুক্রবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বিধানসভার ১৩ তারিখ পর্যন্ত অধিবেশনের দিন স্থির হয়েছে। ওই সময়ে ৬ টি দফতরের দফাওয়ারি […]
হকার উচ্ছেদের প্রতিবাদে চুঁচুড়া পুরসভার গেটে বিক্ষোভ বিজেপির।
হুগলি, ৩০ জুলাই:- হকার উচ্ছেদের প্রতিবাদে চুঁচুড়া পুরসভার গেটে বিক্ষোভ বিজেপির। বিক্ষোভ সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুরসভার গেট বন্ধ করে রাখে পুলিশ। বিজেপি কর্মিরা বেয়ে উপরে উঠে গিয়ে গেট ধরে ঝাঁকাতে থাকে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পুরসভার সামনে রাস্তায় বসে পরে বিজেপি কর্মিরা। শহরের ফুটপাত দখল করে থাকা হকারদের উচ্ছেদের […]
ডেঙ্গু রুখতে এবার ঔষধি মশারি।
কলকাতা, ২৬ সেপ্টেম্বর:- শহরের পাশাপাশি এবার গ্রামাঞ্চলেও ডেঙ্গুর প্রকোপে চিন্তায় পড়েছে প্রশাসন। ডেঙ্গু নিয়ন্ত্রণে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নিয়েছে বিভিন্ন পুরসভা। কোমর বেঁধে মাঠে নামছে পঞ্চায়েত গুলিও। মঙ্গলবার রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতির মোকাবিলা নিয়ে আলোচনা হয়। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত […]









