হুগলি , ১৩ এপ্রিল:-করোনা সংক্রমন বৃদ্ধির কারনে পূর্নার্থীদের জন্য আবার ও অনির্দিষ্টকালের জন্য তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ করল তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষ। তারকেশ্বর এসেস্টের মোহান্ত মহারাজ দন্ডীস্বামী সুরেশ্বর আশ্রম একথা জানিয়ে বলেন, গত ১০ তারিখে একটি নির্দেশিকা জারি করে গর্ভগৃহে প্রবেশ আপাতত বন্ধ রাখা হয়েছে। মূল কারন হল, এ বছর করোনা লাফিয়ে লাঠিয়ে বাড়ছে । তাই আমরা যদি সচেতন না নিই ,মানুষকে যদি সচেতন না করতে পারি তাহলে তারকেশ্বরকে রক্ষা করতে পারবো না। পরিস্থিতি উন্নতি হলে তখন পুনরায় সিন্ধান পরিবর্তন করা হবে। সেই সঙ্গে তিনি আরো জানান, যাত্রীদের চোঙায় জল ঢালতে হবে । করোনার সুরক্ষা বিধি মেনে, মুখে মাস্ক পড়ে যাত্রীদের প্রবেশ করতে হবে ।
Related Articles
আন্তর্জাতিক যোগ দিবসে মহিলা ক্রিকেটারদের চাঙ্গা করতে বিশেষ উপহার সিএবির ।
স্পোর্টস ডেস্ক , ২১ জুন:- করোনা ভাইরাসের প্রকোপে দীর্ঘ লকডাউন ৷ ফলে গৃহবন্দি ক্রিকেটাররাও ৷ অনুশীলন থেকে বর্তমানে বহু দূরে সবাই ৷ কিন্তু, ফিরতে হবে স্বাভাবিক জীবনে ৷ তাই নিজেদের শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা রাখতে সবার ভরসা যোগব্যায়াম ৷ তবে দলের মহিলা ক্রিকেটারদের ফের ফিট ও চাঙ্গা করতে নতুন পন্থা নিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল […]
বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় হরিপালের চার যুবক, তিনজনের খোঁজ মিললেও একজন এখনও নিখোঁজ।
হুগলি, ৩ মে:- গত কাল করমন্ডল এক্সপ্রেস ট্রেন দূর্ঘটনার কবলে পরে হুগলির হরিপাল থানার পানিশেওলা গ্রামের চার যুবক। রোহিত হেমব্রম। অতনু কিস্কু। গোপাল হেমব্রম ও তাপস কিস্কু কেরালায় কাঠের কাজ করতে যাচ্ছিল। গতকাল সকাল এগারোটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে হরিপাল স্টেশন থেকে ট্রেন ধরে হাওড়া, সেখান থেকে শালিমার পৌঁছে করমন্ডল এক্সপ্রেস ধরে তারা। রাতে তাদের […]
মুখ্যমন্ত্রীর নির্দেশ মত চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো রক্তদান শিবির।
সুদীপ দাস,১ এপ্রিল:- মুখ্যমন্ত্রীর নির্দেশ মত চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো রক্তদান শিবির। মূলত এই পরিস্থিতিতে সারা রাজ্য জুড়ে চলছে রক্ত সংকট। সেই সংকট মেটাতে চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে পুলিশ লাইনে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরে রক্ত দান করতে এগিয়ে এলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের এসিপি হেডকোয়াটার গোলাম সারোয়ার। এছাড়া উপস্থিত ছিলেন […]









