হুগলি,২১ জানুয়ারি:- প্রেমের সম্পর্কে ভাঙ্গন প্রেমিকার গলায় ছুরি মেরে পলাতক প্রেমিক। ঘটনা ধনিয়াখালীর কাছারি পাড়া এলাকার। পুলিশ জানিয়েছে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল কাছারি পাড়ার সৌমি পালের সাথে ঘনস্যামপুরের আসগর মল্লিকের। সৌমি ধনেখালী শরৎ সেন্টেনারী কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। আসগর মিলের শ্রমিকের কাজ করতো। সৌমির পরিবারের লোক জানিয়েছে গত কাল রাত আটটা নাগাদ আসগর বাড়িতে আসে সৌমির পড়ার ঘরে ঢুকে গলায় ছুরি চালায় আসগর। লুটিয়ে পড়ে সৌমি।রক্তাক্ত অবস্থায় প্রথমে ধনেখালী গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয় সৌমিকে পড়ে অবস্থার অবনতি হলে কোলকাতা মেডিকেল কলেজে রেফার করা হয়। অভিযুক্ত যুবকের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে ।
Related Articles
বিজেপির ওবিসি মোর্চার সভাপতিকে বেধরক মারধর করে কুন্তি নদীর ব্রিজের উপর ফেলে রাখার অভিযোগ।
সুদীপ দাস , ১৭ আগস্ট:- বিজেপির ওবিসি মোর্চার হুগলী জেলার সভাপতিকে অ্যম্বুলেন্সে করে তুলে নিয়ে গিয়ে বেধরক মারধর করে মগরায় কুন্তি নদীর ব্রিজের উপর ফেলে রাখার অভিযোগ। পরে স্থানীয়রা চিনতে পেরে তাঁকে হাসপাতালে নিয়ে এলো। মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলীর মগরা থানার সামনে। এদিন বিজেপির শহিদ সন্মন যাত্রা উপলক্ষে মগরা থানার সামনে টেন্ট করা হয়। […]
হরিণঘাটা মিটের যোগান বৃদ্ধি করতে আটটি নতুন হিমঘর তৈরি করা সিদ্ধান্ত।
কলকাতা, ২ জুলাই:- রাজ্য সরকার হরিণঘাটা মিটের যোগান বৃদ্ধি করতে আরো আট টি নতুন হিমঘর তৈরি করা সিদ্ধান্ত নিয়েছে। ওয়েস্ট বেঙ্গল লাইভ স্টক ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর গৌরীশঙ্কর কোনার জানিয়েছেন ইসলামপুর, মালদা, বহরমপুর, পুরুলিয়া, তমলুক, দুর্গাপুর, শিলিগুড়ি এবং ফালাকাটায় এই হিমঘরগুলি তৈরি করা হবে। ৩০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন এক একটি হিমঘর নির্মাণ খরচ হবে […]
বড়দিনে শিশুদের হাতে গাছের চারা উপহার হাওড়া বন দফতরের।
হাওড়া,২৫ ডিসেম্বর:- যীশুখ্রিষ্টের জন্মদিনে হাওড়ায় বন দপ্তর গাছের চারা বিলি করল। বুধবার বিকেলে হাওড়ার এইচআইটি পার্কে শিশুদের হাতে তুলে দেওয়া হলো গাছের চারা। এদিন কয়েকশ শিশুর হাতে চারাগাছ তুলে দেওয়া হয়। কয়েকমাস আগেই বিশাল দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বেশি অক্সিজেন সরবারহকারী আমাজান অরন্যের কয়েক হাজার গাছ। যার ফলে আগামীদিনে অক্সিজেনের অভাব […]







