চিরঞ্জিত ঘোষ, ১১ মে:- তৃতীয় দফায় লকডাউন চলছে এরইমধ্যে বেশ কিছু কারখানা ও গোডাউন খোলার অনুমতি দিয়েছে প্রশাসন, তবে সরকারি নিয়ম মেনে চালাতে হবে কারখানা। চন্ডীতলার দানবতিপুরের একটি গোডাউনে চলছিল কাজ, হঠাৎই মালবোঝাই একটি গাড়ি খালি করার সময় দেখা যায় গাড়ির মধ্যে আগুন লেগেছে। দমকলকে খবর দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ডানকুনি দমকলের একটি ইঞ্জিন এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল সূত্রে জানা যায়, গাড়ির মধ্যে পারফিউম সহ বিভিন্ন ধরনের লিকুইড মজুদ ছিল। ডানকুনির একটি ওয়্যারহাউজ থেকে মাল লোড করে চন্ডীতলা দানবতিপুরের ওয়ারহাউসিং প্রাইভেট লিমিটেডে আসে গাড়িটি। খালি করার সময় দেখা যায় গাড়িতে আগুন। কি কারনে আগুন খতিয়ে দেখছে দমকল। উল্লেখ্য, খবর সংগ্রহ করার সময় সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেয়া হয়, গায়ে হাত দেয়া হয়। ক্যামেরা কেড়ে নেয়া হয়। হুমকি দেয়া হয় ছবি ডিলিট করার জন্য। যেভাবে দিনের পর দিন সাংবাদিক নিগ্রহের ঘটনা বাড়ছে এতে আতঙ্কিত সাংবাদিকরা।
Related Articles
রাত পোহালেই কাল ভোট। প্রস্তুতি তুঙ্গে হাওড়ায়।
হাওড়া, ৯ এপ্রিল:-আগামীকাল শনিবার চতুর্থ দফার নির্বাচনে হাওড়ার ৯টি আসনে ভোট হবে। এ ব্যাপারে জেলা প্রশাসনের প্রস্তুতি এখন প্রায় তুঙ্গে। ৯টি আসনের মধ্যে হাওড়া পুলিশ কমিশনারেট এলাকার মধ্যে সাতটি বিধানসভা কেন্দ্র এবং গ্রামীণ পুলিশ এলাকার মধ্যে দুটি কেন্দ্র রয়েছে। শনিবার ভোটগ্রহণের জন্য শুক্রবার সকাল থেকেই বিভিন্ন ডিসিআরসি সেন্টারগুলিতে জোর তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন সেন্টার থেকে […]
হকারদের হাতাহাতিতে চলন্ত ট্রেন থেকে পড়ে মেধাবী ছাত্রের মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও এক হকার।
হাওড়া,১৩ মার্চ :- হকারদের হাতাহাতিতে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছিল বীরভূমের নলহাটি থানার উজিরপুর গ্রামের বাসিন্দা শুভ্রজ্যোতি পালের (১৯)। গত ৬ মার্চ শুক্রবার বিকেলে বালি আর উত্তরপাড়া স্টেশনের মাঝে ওই ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা রাজ্যে। সেই ঘটনার তদন্তে নেমে অভিযোগের ভিত্তিতে দু’জন হকারকে ঘটনার পরদিনই পুলিশ গ্রেপ্তার করেছিল। এদের জিজ্ঞাসাবাদ […]
ভোট-পরবর্তী হিংসায় উত্তপ্ত বাঁকুড়া , এলাকায় চলছে পুলিশি টহল।
বাঁকুড়া , ৩০ মার্চ:- ঘটনার সূত্রপাত মেজিয়ার তারাপুর গ্রাম। আজ দুপুরে এই গ্রামে বিজেপি সমর্থিত দুই জনের সাথে স্থানীয় তৃণমূল নেতা রবি লোচন গোপের বচসা বাধে । সেই বচসা থেকে শুরু হয় হাতাহাতিতে। অভিযোগ বিজেপির ওই দুই কর্মীকে বেধড়ক মারধর করে তৃণমূল কর্মীরা। তারপর এই তৃণমূল কর্মীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে স্থানীয় বিজেপি […]






