কলকাতা, ১১ এপ্রিল:- রাজ্য চতুর্থ দফার ভোট গ্রহণের দিনে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত এবং আহতদের পরিবারকে রাজ্য সরকার ক্ষতিপূরণ দেবে। নির্বাচন কমিশনের অনুমোদন মেলার পর নবান্নের তরফে নিহত এবং আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তুতি শুরু করেছে নবান্ন। তবে কমিশনের দেওয়া শর্ত অনুযায়ী ক্ষতিপূরণের কথা ভোট প্রচারে তুলে ধরা যাবেনা। কমিশনের অনুমতি পাওয়ার পর এদিন শীতলকুচিতে গুলিতে নিহত ৪ জনের পরিবারকে ৫ লক্ষ টাকা ও আহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে কমিশনের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, ক্ষতিপূরণের কথা নির্বাচনী প্রচারে উল্লেখ করা যাবে না। ক্ষতিপূরণ প্রাপকদের হাতে তুলে দেবেন জেলাশাসক বা তাঁর প্রতিধিনি কোনও সরকারি আধিকারিক। শনিবার শীতলকুচিতে চতুর্থ দফার ভোটগ্রহণে কেন্দ্রীয় বাহিনীর ওপর গ্রামবাসীরা হামলা চালালে পালটা গুলিতে মৃত্যু হয় ৪ যুবকের। আহত হয়েছেন আরও ৪ জন। এদের মধ্যে ১ জনের পায়ে গুলি লেগেছে। বাকিদের আঘাত গুলিতে নয়। এর পরই শনিবার রাতে ৭২ ঘণ্টার জন্য কোচবিহারে সমস্ত রাজনৈতিক নেতার প্রবেশ নিষিদ্ধ করে কমিশন। ফলে শনিবার রাতে শিলিগুড়ি পৌঁছেও এদিন শীতলকুচি যাওয়া হয়নি মমতার।
Related Articles
সিপিএম নেতার বেদম প্রহারে মাথা ফাটল পোস্ট অফিসের কর্মীর।
সুদীপ দাস , ৬ নভেম্বর:- পোস্ট অফিসের কর্মীকে বেদম প্রহার সিপিএম নেতা ও স্থানীয় মানুষের। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো ব্যান্ডেল পোস্ট অফিসের কর্মী দেবাশীষ গাঙ্গুলিকে। তার দোষ, ওই নেতার কাজ তড়িঘড়ি করে না দেওয়া। ওই নেতার বিরুদ্ধে পোস্ট অফিসের কর্মীরা অভিযোগ দায়ের করলো চুঁচুড়া থানায়। গতকাল ব্যান্ডেল পোস্ট অফিসে, স্থানীয় সিপিএম নেতা অমিত ঘোষ […]
ব্যারাকপুর মহকুমায় চতুর্থ কোভিড হাসপাতালের উদ্বোধন হল।
ব্যারাকপুর , ১৪ সেপ্টেম্বর:- রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী এখনো আক্রান্তের নিরিখে শীর্ষে উত্তর চব্বিশ পরগনা। জেলার পাঁচ মহকুমার মধ্যে শীর্ষে ব্যারাকপুর। তাই এই মহকুমায় কোভিড চিকিৎসার পরিষেবা স্বাভাবিক রাখতে চতুর্থ কোভিড হাসপাতালের উদ্বোধন হলো আজ। খড়দহ বলরাম সেবা মন্দির সেস্ট জেনারেল হাসপাতালকে সারি থেকে পূর্ণ্য কোভিড হাসপাতালে রূপান্তরিত হলো। সোমবার হাসপাতালের উদ্বোধন করেন জেলা […]
সন্তোষী মাতার সামনে শ্রীকৃষ্ণের অষ্টনাম জপ। বেজায় চটে শক্তি রূপীনি দেবী।
সুদীপ দাস, ১৫ ডিসেম্বর:- সন্তোষী মাতার সামনে শ্রীকৃষ্ণের অষ্টনাম জপ। বেজায় চটে শক্তি রূপীনি দেবী। তলোয়ার হাতে কৃষ্ণ ভক্তের ঘাড় ধরে প্রায় চার কিমি পারি দিয়ে সটান থানায় নিয়ে এলেন দেবী মা।ঘটনায় হতচকিত সকলে। পরে সুদামাকে ছাড়াতে থানায় খোল করতাল নিয়ে থানায় উপস্থিত শ্রী কৃষ্ণের ভক্তকুল। খাকি বর্দিতে থাকা কলি যুগের রক্ষকরা কিন্তু ভোলেভালা সুদামার […]







