হাওড়া, ১১ এপ্রিল:- শীতলকুচির ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার হাওড়া ব্রিজে বিক্ষোভ দেখায় তৃণমূল। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহ করে যুব তৃণমূল কংগ্রেসের সমর্থকরা।এদিনের কর্মসূচি নিয়ে হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সিকান্দার আলি খান বলেন, অমিত শাহ যেখানে জনসভা করতে আসছেন সেখানে তিনি উস্কানিমূলক কথাবার্তা বলছেন। তাদের ক্যাডারদের হিংসার পথ অবলম্বন করতে নির্দেশ দিচ্ছেন। যেনতেন প্রকারে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করে তারা পশ্চিমবঙ্গকে দখল করার চেষ্টা করছেন। তারা গণতন্ত্রে বিশ্বাস করেন না।কোচবিহারের শীতলকুচির ঘটনায় ৪ জন তৃণমূল কংগ্রেস কর্মীকে তাঁরা সিআরপিএফ জনকে দিয়ে গুলি করে হত্যা করেছেন। আমরা মনে করি এটা রাজ্যের, দেশের বুকে কলঙ্ক। কালকে কালা দিবস। আজকে আমরা প্রতিবাদ করছি। আমরা অবিলম্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফা দাবি করছি।
Related Articles
তৃণমূল সন্ত্রাস ও দুর্নীতির প্রতিবাদে হুগলি সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার বাইক মিছিল সহ পদযাত্রা।
সুদীপ দাস , ৪ ডিসেম্বর:- তৃণমূল সন্ত্রাস ও দুর্নীতির প্রতিবাদে হুগলি সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চা সুরেশ সাউ এর নেতৃত্বে আজ ৭ টি বিধানসভাতেই সকাল থেকেই চললো বাইক মিছিল সহ পদযাত্রা। যার মধ্যে বাদ পড়লো না চুঁচুড়া বিধানসভাও এদিন চুঁচুড়া বিধানসভার অন্তর্গত পিপুলপাঁতি মোরে দুপুর ৩টে নাগাত একটি পদযাত্রা শুরু হয় যা ঘড়ির মোর পর্যন্ত […]
একদিকে মা উমা যখন কৈলাসে পাড়ি দিচ্ছেন, অন্যদিকে বাঁশবেড়িয়ায় কার্তিক পুজার সূচনা।
হুগলি, ২৪ অক্টোবর:- হুগলি জেলার বাঁশবেড়িয়ায় কাঠামো পুজোর মধ্যে দিয়ে কার্তিক পুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে গেল।ছোট বড় মিলিয়ে প্রায় ২০০ টিরও বেশি কার্তিক পুজো হয়। নামে কার্তিক পুজো হলেও বিভিন্ন দেবদেবীর আরাধনা করা হয় বাঁশবেড়িয়ায়। কলকাতার দুর্গাপুজো বা বারাসাত, মধ্যমগ্রাম, নৈহাটি পান্ডুয়ার কালীপুজো, এবং চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মতোই বাঁশবেড়িয়ার কার্তিক পূজার সুনাম রয়েছে। আজ […]
নিজামের শহরের বিরুদ্ধে কী রণকৌশল হাবাসের ?
প্রসেনজিৎ মাহাতো , ১০ ডিসেম্বর:- হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে সতর্ক এটিকে মোহনবাগান। গত ম্যাচে হারতে হয়েছে। তাই সাবধানে পা ফেলে ৩ পয়েন্ট না এলেও ১ পয়েন্ট পাখির চোখ হাবাসের দলের। সুব্রত পালের দলের বিরুদ্ধে নামার আগে ধাক্কা সবুজ–মেরুন শিবিরে। এ ম্যাচেও হয়তো খেলতে পারবেন না জাভি হার্নান্ডেজ। তঁার অভাব পূরণের জন্য বিশেষ পরিকল্পনা করেছেন হাবাস। […]







