কলকাতা , ১০ এপ্রিল:-সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী তাণ্ডব করছে। কলকাতায় কমিশনে অভিযোগ জানাল সৌগত রায়। আজ তৃণমূলের পক্ষ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে এক প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিক এর কাছে অভিযোগ জানায়। তাদের বক্তব্য শীতল কুচির ঘটনা তারই ফল। এ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী নিয়ে কমিশনের কাছে মোট ১৫৮ টি মামলার অভিযোগ জানান হয়েছে। কিন্তু ফল হয় নি। অন্যদিকে সুব্রত মুখোপাধ্যায় বলেন শীতল কুচির ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও নির্বাচন কমিশন বিবৃতি প্রকাশ করুক। পুরো ঘটনা উদ্দেশ্য প্রণোদিত। পাশাপাশি সুদীপ বন্দ্যোপাধ্যায় আশা প্রকাশ করেন তৃণমূল ২০০ আসনে জিতবে।
Related Articles
পানীয় জলের অপচয় ও চুরি আটকাতে নতুন আইন আনতে চলেছে রাজ্যে।
কলকাতা, ২৩ আগস্ট:- পানীয় জলের অপচয় রোধ করতে ও জল চুরি বন্ধ করতে রাজ্য সরকার নতুন আইন প্রণয়ন করতে চলেছে। রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায় আজ বিধানসভায় একথা জানিয়েছেন। দফতরের প্রশ্নোত্তর পর্বে অভাব নিয়ে আজ তিনি বলেন বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ রাজ্য সরকার পৌঁছে দিলেও তাই সাধারণ মানুষ জল পাচ্ছেন না৷, […]
“হাঁসালে গো ঠাকুরপো”, অমিত শাহকে কটাক্ষ চন্দ্রিমার।
হাওড়া, ২৮ জুন:- বীরভূমের সিউড়ির জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যবাসীর কাছে আগামী লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপিকে ৩৫টি আসনে জেতানোর আবেদন করেছিলেন৷ একইসঙ্গে শাহের হুঁশিয়ারি ছিল, বাংলা থেকে বিজেপি যদি ২০২৪-এ ৩৫টি বা তার বেশি আসনে জয়ী হয় তাহলে ২০২৬ পর্যন্ত বর্তমান তৃণমূল সরকারই থাকবে না৷ বুধবার হাওড়ার আমতায় বাইনানে পঞ্চায়েত ভোটের প্রচারে […]
সরকারি অনুষ্ঠানে জয় শ্রী রাম স্লোগান , প্রতিবাদে শুধু ”জয় হিন্দ , জয় বাংলা” বললেন মুখ্যমন্ত্রী
কলকাতা , ২২ জানুয়ারি:- প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে জয় শ্রীরাম ধ্বনি নিয়ে বাঁধল বিতর্ক। প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে সংস্কৃতি মন্ত্রকের আয়োজনে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন এর সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী র পাশাপশি বক্তার তালিকায় নাম ছিল মমতার। কিন্তু তার বক্তব্য রাখার আগেই তাল কাটে।বক্তা হিসেবে তাঁর […]








