প্রসেনজিৎ মাহাতো , ২৫ নভেম্বর:- ফুটবলের রাজপুত্র নেই। না ফেরার দেশে চলে গেলেন দিয়েগো আর্মান্দো মারাদোনা।বিশ্ব ফুটবলের কাছে অপূরণীয় ক্ষতি। ৬০ বছর বয়সে মারা গেলেন ফুটবলের ঈশ্বর দিয়েগো মারাদোনা। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। মস্তিষ্কে রক্তপাতের সমস্যা নিয়ে কয়েক দিন আগে থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে গোটা দুনিয়া জুড়ে শোকের ছায়া। সৌরভ গঙ্গোপাধ্যায় লেখেন, “আমার নায়ক আর নেই । ফুটবলের জাদুকর শান্তিতে ঘুমোন । আমি আপনার জন্যই ফুটবল দেখতাম ।”সুব্রত ভট্টাচাৰ্য বলেন, ‘আমার গুরু। এই মানুষ আর আসবে না।’অভিনেতা রুদ্রনীল ঘোষ বলেন, “মারাদোনার মৃত্যু খুবই কষ্টের ।” দীপেন্দু বিশ্বাস বলেন, “ফুটবলে সবথেকে দুঃখজনক ঘটনা ।”প্রাক্তন ফুটবলার গ্যারি লিনেকার টুইটে লেখেন, “ভগবানের হাতে শান্তি পান ।”তুলসীদাস বলরাম বলেন, ‘২০২০ আর কী কী কেড়ে নেবেন বলুন তো ?’
Related Articles
রাজ্য পুলিশে নতুন করে আরও তিনটি ব্যাটেলিয়ন তৈরি হচ্ছে।
কলকাতা , ১১ নভেম্বর:- রাজ্য পুলিশে নতুন করে আরও তিনটি ব্যাটেলিয়ন তৈরি হচ্ছে। পাহাড়ের নিরাপত্তায় গোর্খা ব্যাটেলিয়ন, জঙ্গলমহলের জন্য একটি ব্যাটেলিয়ন এবং কোচবিহারের নারায়ণী ব্যাটেলিয়ন তৈরির সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন এই তিন ব্যাটেলিয়নে অন্তত ৩০০০ কর্মী নিয়োগ করা হবে। তবে কীভাবে, কবে থেকে নিয়োগ হবে,কারা সুযোগ পাবেন, সেসব রূপরেখা […]
আইপিএল এর কাউন্টডাউন শুরু আরসিবির।
স্পোর্টস ডেস্ক , ১০ আগস্ট:- রবিবার ফ্যানেদের উদ্দেশে রয়্যাল চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে একটি টুইট করা হয়। যে টুইটে ফ্যানেদের জন্য কাউনডাউন শুরু করে দিল ফ্র্যাঞ্চাইজি। আরসিবি অধিনায়ক বিরাট কোহলির উচ্ছ্বাস প্রকাশের ছবি পোস্ট করে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে লেখা হয়েছে, ‘কাউন্টডাউন শুরু, অপেক্ষার ৪১ দিন। তারপরই শুরু আইপিএল’। একই দিনে বিরাট আবার আইপিএলে আরসিবি জার্সিতে […]
ডেঙ্গির মশা মারতে ড্রোন ব্যাবহার হুগলিতে।
হুগলি, ২৯ সেপ্টেম্বর:- বাড়ছে ডেঙ্গি আক্রান্ত,বাড়ছে হটস্পট,ডেঙ্গির মশা মারতে শুরু হল ড্রোন দিয়ে কিটনাশক স্প্রে করার কাজ। নবান্নে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে মুখ্যসচিবের জরুরি বৈঠকের পর হুগলিতে তৎপরতা বেড়েছে জেলা প্রশাসনের।পুরসভা গুলোকে নিয়ে বৈঠক,ব্লকে আলোচনা, নাগরিক সচেতনতায় ট্যাবলো প্রচার শুরু হয়েছে। বুধবার চন্দননগর পৌর নিগমে জেলা শাসক মুক্তা আর্য পুলিশ প্রশাসনের আধিকারীক ও জন প্রতিনিধিদের নিয়ে […]







