হাওড়া, ২৮ জুলাই:- কোয়ারেন্টিন সেন্টারে আজ থেকে কোভিড আক্রান্ত রোগীদের ভর্তি করা হবে প্রশাসনের এই সিদ্ধান্ত জানতে পেরেই তুমুল বিক্ষোভ শুরু হয়েছে হাওড়ার নিশ্চিন্দা আনন্দনগরের একটি বেসরকারি এডুকেশন সেন্টারে। মহিলা সহ এলাকার প্রায় শ’খানেক বাসিন্দা সকাল থেকে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। ওই এডুকেশন সেন্টারকে ইতিমধ্যেই কোয়ারেন্টিন সেন্টার করা হয়েছে। তা নিয়ে কোনও সমস্যা তৈরি না হলেও এবার কোভিড আক্রান্তদের সেখানে রাখা হবে এই নিয়েই আপত্তি তুলেছেন এলাকার বাসিন্দারা। জানা গেছে, কোভিড আক্রান্ত রোগী রাখার জন্য পরিকল্পনা করা হয়েছে স্থানীয় বিডিও অফিস থেকে। গ্রামবাসীদের কাছে এই খবর এসে পৌঁছাতেই বিক্ষোভে ফেটে পড়েন তারা। তাদের অভিযোগ, এটি ঘনজনবসতিপূর্ণ এলাকা। কোভিড আক্রান্তদের চিকিৎসা এখানে করা যাবেনা।অন্য হাসপাতালে করা হোক। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে নিশ্চিন্দা থানার পুলিশ।
Related Articles
আগে বালতি উল্টে দেখাক, সরকার ফেলা প্রসঙ্গে গেরুয়া নেতাদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৯ জুলাই:- আগামী ৫ মাসে মধ্যে রাজ্যে সরকার পরে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের একাধিক বিজেপি নেতা। এবার এই নিয়ে বিজেপিকে কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকার ফেলে দেওয়া প্রসঙ্গে বুধবার মুখ্যমন্ত্রী গেরুয়া নেতাদের পাল্টা কটাক্ষ করে বলেন, ‘আগে একটা বালতি উল্টে দেখাক।’ বুধবার এসএসকেএম হাসপাতালে নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল কর্মীদের দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী […]
আগামী মাস থেকেই রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে ভ্যাকসিন।
কলকাতা, ১৮ জুন:- আগামী মাস থেকে বাড়ি বাড়ি গিয়ে বয়স্ক ব্যক্তিদের করোনার টিকা দেওয়ার কাজ শুরু হচ্ছে। বয়স জনিত সমস্যা সহ বিভিন্ন কারণে যে সমস্ত ব্যক্তিরা টিকাকেন্দ্রে গিয়ে করোনার টিকা নিতে পারছেন না মূলত তাদের জন্যই এই নতুন ব্যবস্থা চালু হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এখনো পর্যন্ত করোনা টিকা পাননি রাজ্যের প্রতিটি ব্লক স্তরে […]
নির্দল হয়ে দেওয়াল লেখা শুরু বিদ্রোহী বিজেপি নেত্রীর।
হুগলি , ১৫ মার্চ:- নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়াবেন গতকাল ঘোষণা করেছিলেন কৃষ্ণা ভট্টাচার্য, আজ দেওয়াল লেখা শুরু করে দিলেন। বিজেপির রাজ্যে কমিটির সদস্য হুগলি জেলার প্রাক্তণ বিজেপি সভাপতি কৃষ্ণা ভট্টাচার্য গতকাল দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। গতকাল তিনি বলেন প্রবীর ঘোষাল টিকিট পেলো কি করে যে দলে প্রবীর ঘোষালের মতো লোক থেকে সেই দলে […]







