হুগলি , ৬ জুলাই:- আমফান ঝড়ে ক্ষতিগ্রস্হ বাড়ির ছাউনির জন্য ত্রিপল চাইতে গিয়ে নিজের বাড়িতে ধর্ষিতা হল এক মহিলা। গত ১১ ই জুন দুপুরের ঘটনা । বোড়াই পহলমপুর গ্রাম পঞ্চায়েতের দিয়াড়া পহলমপুর গ্রামের ঘটনা। ঘটনায় মূল অভিযুক্ত এলাকার তৃনমূল নেতা রমেশ কোলের বিরুদ্ধে। ঘটনার পরের দিন থেকে অভিযুক্ত মুখ বন্ধ রাখার জন্য প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ পরিবারের। এই ঘটনায় বিজেপি স্থানীয় নেতৃত্ব রাজ্যে বিষয়টি জানাতেই রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল সিঙ্গুর বিজেপি দলীয় কার্ষালয়ে এসে ধর্ষিতা ও তার পরিবারের সাথে কথা বলে সিঙ্গুর থানার গিয়ে অভিযোগ দায়ের করেন। দোষীদের গ্রেফতারের দাবিতে সিঙ্গুর থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মীরা।
Related Articles
ডোমজুড়ের অপহৃত ইঞ্জিনিয়ার উদ্ধার বাগুইহাটি থেকে, ঘটনায় গ্রেফতার ৭।
হাওড়া, ১৭ জুলাই:- অপহৃত এক ইঞ্জিনিয়ারকে উদ্ধার করলো হাওড়ার ডোমজুড় থানার পুলিশ। শনিবার রাতে বাগুইআটি থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার হয়েছে ৭ জন অপহরণকারী। পুলিশ সূত্রে জানা গেছে, ডোমজুড়ের কোলোরা এলাকার বাসিন্দা ভাস্কর মাঝি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। তিনি উলুবেড়িয়ার এক বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। শনিবার সকালে ওই কোম্পানির নগদ ১০ লাখ টাকা পেমেন্ট নিয়ে […]
১২ঘন্টার প্রতীকি অনশনে বসলো জুটমিল শ্রমিকরা।
হুগলি,১৯ এপ্রিল:- লকডাউন পিরিয়ডে সবেতন ছুটি দিতে হবে। এই নির্দেশ জারি করেছে কেন্দ্র এবং রাজ্য সরকার। কিন্তু সেই নির্দেশ মানছে না বেশীরভাগ জুট মিল কর্তৃপক্ষ। তাই বেতনের দাবীতে এবারে ১২ঘন্টার প্রতীকি অনশনে বসলো জুটমিল শ্রমিকরা। BCMU, AITUC, TUCC, INTUC সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকা এই অনশন কর্মসূচীতে সামিল হলো বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস জুট মিলের শ্রমিকরা। প্রতীকি […]
বন্ধ বাজার, চলছে মাইকিং।
হুগলি,২৩ এপ্রিল:- লকডাউনকে উপেক্ষা করে বাজার গুলিতে ভিড় জমছিল প্রতিনিয়ত। দিনের পর দিন প্রশাসনের বিভিন্ন বার্তাকে কার্যত উড়িয়ে দিয়ে বাজার কড়ার হিড়িকে চিন্তায় ছিল প্রশাসন। তাই বাজারকেই হাতিয়ার করে গতকালই শ্রীরামপুরের সমস্ত বাজার বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন। সেই মত বৃহস্পতিবার সকাল থেকেই শহরের মাহেশ বাজার,টিন বাজার, পাঁচুবাবু বাজার মল্লিক পাড়া বাজার সম্পুর্ণ রাখা হয়েছে […]







