কলকাতা , ৫ এপ্রিল:- বর্তমানে চর্চার কেন্দ্রে থাকা নাটক “দেশের নামে” নিয়ে খবর সোজাসাপটায় একান্ত সাক্ষাৎকার দিলের সেই নাটকের নির্দেশক ও অভিনেতা ঋতব্রত মুখার্জী। নাটক প্রসঙ্গে তিনি বলেন, এই নাটকে বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে সাধারন মানুষের অভিযোগ গুলোই নাটকে ফুটিয়ে তুলেছেন তারা। তিনি মনে করেন, ছাত্রসমাজকেই এই বিষয়ে এগিয়ে আসা উচিৎ, সেজন্যই তার দল ইউনিভার্সিটি ফ্রেন্ডস গ্রূপের এই প্রয়াস। বর্তমান কেন্দ্র সরকার (পড়ুন বিজেপি) পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে এরকম রাজনৈতিক নাটক বন্ধ করে দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। সম্ভবত কল্যাণীতে তাদের নাটক রাজনৈতিক কারনেই মঞ্চস্থ করতে দেওয়া হয়নি বলে তিনি মনে করেন। এছাড়া, সিটিজেনস ইউনাইটেড এর অনির্বান ভট্টাচার্যর লেখা গান এর বিষয়ে তিনি বলেন যে, চলচ্চিত্র জগতের অনেকেই বর্তমানে নোংরা রাজনীতিতে প্রবেশ করছেন, তারা ছাড়া বাকিদের একটা স্ট্যান্ডপয়েন্ট বা বার্তা দেওয়া দরকার ছিল। সেই নিয়েই তাদের এই গান যার মাধ্যমে আদতে বাস্তবকে ফুটিয়ে তোলা হয়েছে।
Related Articles
কর্মিদের বঞ্চিত করে কেউ যদি পার্টি থেকে করে খায় প্রয়োজনে কর্মীরা তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে – উত্তরপাড়ার বিস্ফোরক বেচারাম মান্না।
হুগলি , ১১ অক্টোবর:- কয়েকদিন আগে তৃনমূল জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। সভাপতি দিলীপ যাদবের জন্য দলের মধ্যে উপ দল মাথা চারা দিচ্ছে এমন অভিযোগ করেছিলেন। আজ প্রবীর বাবুর বিধানসভা ক্ষেত্রে তৃনমূলের দলীয় কর্মি সম্মেলনে এসে হরিপালের বিধায়ক বেচারাম মান্না নিশানা করলেন সেই জেলা সভাপতিকেই। বেচারাম বলেন, রাজনৈতিক দূর্বিত্যায়ন থেকে […]
হোমওয়ার্ক না করায় শিশুকে নির্মম শাস্তি দেওয়ার অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে।
হাওড়া, ২৬ আগস্ট:- হোমওয়ার্ক না করায় শিশুকে নির্মম শাস্তি দেওয়ার অভিযোগ উঠেছে গৃহশিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ, ওই ছাত্রের গায়ে মোমবাতির গরম মোম ঢেলে দেওয়া হয়। এই ঘটনায় গুরুতর জখম হয় দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ওই ছাত্র। ছাত্রের মা হাওড়ার গোলাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহশিক্ষকের বিরুদ্ধে। যদিও অভিযুক্ত শিক্ষক এখনও গ্রেফতার হয়নি। জানা গেছে, উত্তর […]
জেলা স্তরের পর এবার রাজ্যস্তরে ও প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২ সেপ্টেম্বর:- জেলা স্তরের পর এবার রাজ্যস্তরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৭ সেপ্টেম্বর বুধবার নবান্ন সভা ঘরে এই বৈঠক হওয়ার কথা। ওই বৈঠকে সব মন্ত্রীদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। থাকবেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ সব দপ্তরের সচিবর। যুগ্ম সচিব স্তর পর্যন্ত প্রতেকেই ওই বৈঠকে উপস্থিত থাকবেন। ডিজি মনোজ মালাব্য […]







