নদীয়া,৫ ফেব্রুয়ারি:- কৃষ্ণনগরে ফের নিজের দলের নেতাদের সংযত হতে বললেন মমতা। নদিয়া জেলায় শাসকদলের নেতাদের কোন্দল কিছুতেই রোখা যাচ্ছে না। তাই এবার সরাসরি সেই সব নেতাদের সতর্ক করলেন মমতা। এদিন নেতাদের সতর্ক করে মমতা বলেন যৌথ নেতৃত্বে চলতে হবে। নেতা একটাই , সেটা জোড়াফুল। এর বাইরে চঞ্চল বড় না রত্না বড় এসব করলে আমি বরদাস্ত করব না।” তবে মুখ্যমন্ত্রী এও বলেন, সিপিএম, কংগ্রেস, বিজেপি তৃণমূল কর্মীদের নামে কিছু বললেই তিনি তা বিশ্বাস করবেন না। আমার কর্মীদের আমি ভালবাসব, আশীর্বাদ করব আবার ভুল করলে চড়ও মারব। আমি জানি কি ভাবে দল চালাতে হয়।মুখ্যমন্ত্রী বলেন, প্রতিবাদীদের গুলি করে মারার কথা বলছে বিজেপির মন্ত্রীরা। সাংবিধানিক পদে থেকে কী করে এমন ভাষণ দিতে পারেন তাঁরা? উত্তরপ্রদেশে প্রতিবাদীদের ওপর গুলি চালাচ্ছে। তাঁর অভিযোগ, দেসের সব কিছু বেচে দিচ্ছে বিজেপি। এয়ার ইন্ডিয়া–রেলের ১০০ শতাংশ বিক্রি করে দিচ্ছে। বাজেটে রেশন–শিক্ষা খাতে বরাদ্দ কমিয়ে দিয়েছে।
Related Articles
জেলাশাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জী।
বাঁকুড়া , ১০ মার্চ:- বাঁকুড়া বিধানসভার শাসক দল তৃণমূলের অভিনেত্রী প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলেন বাঁকুড়া জেলাশাসকের দপ্তরে। আজ বুধবার জেলাশাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জী। বাঁকুড়ার শহরের লালবাজার হিন্দু স্কুল মাঠ থেকে মিছিল শুরু হয়। মিছিলে সঙ্গে একটি হুডখোলা গাড়িতে চেপে রাস্তার দু’পাশে জড়ো হওয়া মানুষকে হাত নাড়তে জেলাশাসকের দপ্তরের […]
মহানবমীর পুন্য তিথীতে চার কন্যা কুমারী রূপে পুজিত হলেন চুঁচুড়ার পালপুকুর উন্নয়ন সংঘে।
সুদীপ দাস, ১৩ নভেম্বর:- মহানবমীর পুন্য তিথীতে চার কন্যা কুমারী রূপে পুজিত হলেন চুঁচুড়ার পালপুকুর উন্নয়ন সংঘে। এই পুজো ৩৫বছরে পদার্পন করল। নবমীর দিন সকাল সাড়ে ১১টায় শুরু হয় কুমারী পুজো। এলাকারই অনুর্দ্ধ ৭বছরের তিন জন এক ৯বছরের একজন কন্যা এখানে পুজিত হন। পুজোর সময়ে উপস্থিত ছিলেন শতাধিক মানুষ। তবে পুজো কমিটির পক্ষ থেকে কঠোরভাবে […]
মুখ্যমন্ত্রীর জয়ের প্রার্থনা কামনায় শেওড়াফুলিতে গনেশ পুজো।
হুগলি, ১০ সেপ্টেম্বর:- ভবানীপুর কেন্দ্রে মাননীয় মুখ্যমন্ত্রীর জয়ের প্রার্থনা করে শেওড়াফুলিতে গনেশ দেবতার পুজো অনুষ্ঠিত হচ্ছে। শেওড়াফুলি বৈদ্যবাটি পুরসভার কো-অর্ডিনেটর সুবীর ঘোষ জানালেন আমাদের নেত্রী যেভাবে রাজ্যের সাধারণ মানুষের জন্য জনকল্যাণমূলক প্রকল্পগুলি নিয়েছেন তাতে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। জগৎ জননী মা দুর্গার মর্তে আগমনের আর একমাস বাকি। ইতিমধ্য ধরাধাম মায়ের আগমনের অধীর অপেক্ষায় প্রহর গুনছে, […]








