কলকাতা , ২ এপ্রিল:- দ্বিতীয় দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূলের এক প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে। তৃণমূল নেতা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, দেশের স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশে কাজ করেছে কেন্দ্রীয় বাহিনী। নন্দীগ্রাম সহ অন্যান্য জায়গায় বিজেপি ভয়ের পরিবেশ তৈরি করেছিল। ভোটারদের হুমকি দিয়েছে, কারচুপি করেছে। এ সব নিয়ে ৩০০ টি সুনির্দিষ্ট অভিযোগ কমিশনে জমা দিয়েছে তৃণমূল। এসব অভিযোগ সত্ত্বেও দুটি পর্যায়ে তৃণমূলের ফল ভালো হবে। মমতা নন্দীগ্রাম থেকে জিতবেন বলে দাবি করেছেন তৃণমূল নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা।
Related Articles
সাংসদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে চুঁচুড়ায় মহিলা মোর্চার অবস্থান বিক্ষোভ।
মহুয়া চক্রবর্তী ,চৌধুরী,১৯ মে:- ভদ্রেশ্বর তেলেনিপাড়ায় উত্তেজনা প্রশমিত কার্যে পুলিশি নিস্ক্রিয়তা এবং সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নামে মিথ্যা মমলা দায়ের করার এবং বেছে বেছে বিজেপির কর্মী সমর্থকদের আটক করা ও মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে, আজ চুঁচুড়ার ঘড়ির মোড়ে হুগলি (সাং)জেলার মহিলা মোর্চার অবস্হান বিক্ষোভ কর্মসূচী পালন করা হয় । এই কর্মসূচী তে উপস্থিত ছিলেন রাজ্য-মহিলা […]
লকডাউন পরিস্থিতিতে হেল্পলাইন চালু রিষড়া পৌরসভায়।
তরুণ মুখোপাধ্যায়,২১ এপ্রিল:- বর্তমান এই বিপদের সময়ে পুরবাসীর পাশে দাঁড়াতে রিষড়া পুরসভা দুটি হেল্পলাইন চালু করল। হেল্পলাইন নম্বর (০৭৯৪১০৫০৭১০) এই নাম্বারে গুলিতে পৌর এলাকার মানুষ যেকোনো সাহায্যের দরকার পড়লে এই নিদিষ্ট নাম্বারে ফোন করতে পারেন এবং পৌরসভার পক্ষ থেকে সঙ্গে সঙ্গে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া হবে। রিষড়ার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র জানালেন বর্তমান […]
ট্রাইব্যুনালে বিল্ডিং মামলার নিষ্পত্তি।
হাওড়া, ২০ জুলাই:- হাওড়া পৌরনিগমের বিল্ডিং সংক্রান্ত যে কোনও মামলার নিষ্পত্তি এবার ট্রাইব্যুনালের মাধ্যমে করা হবে। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে একথা জানান পৌরনিগমের মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী। তাঁর দাবি, সেক্ষেত্রে মামলার নিষ্পত্তি অনেক দ্রুত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ট্রাইব্যুনালে স্পেশাল অফিসার থাকবেন। সাধারণত বেআইনি বিল্ডিং নিয়ে পদক্ষেপ নিতে গেলে সেই মামলাগুলো মূলত হাইকোর্টে যেত। এখন […]







