হাওড়া , ১৯ জানুয়ারি:- আমরা এখানে রাজনীতি করতে আসিনি। এক কন্যাহারা মায়ের সাথে দেখা করতে এসেছি। মঙ্গলবার হাওড়ার নাজিরগঞ্জের পোদড়ায় মৃত কলেজ ছাত্রীর বাড়িতে পরিবারের সঙ্গে দেখা এসে বাধা পেয়ে এমনই মন্তব্য করেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। পাশাপাশি তিনি অভিযোগ করেন, স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতার লোকজন মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলতে দেখা করতে গেলে তাঁদের বাধা দেয়। তিনি অভিযোগ করেন নির্মীয়মান বাড়ি থেকে ওই কলেজ ছাত্রীর ওড়না ও অন্যান্য জিনিসপত্র পাওয়া গেছে সেটির মালিক ওই নেতা। এছাড়াও পুলিশের বিরুদ্ধে কাজে ঢিলেমি দেওয়ারও অভিযোগ করেন তিনি। নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়ার পরেও কেন পুলিশ মেয়েটিকে খুঁজে পেল না সেই প্রশ্নও তোলেন তিনি। আগামী দিনে বিষয়টি নিয়ে রাজ্যপালের সাথে দেখা করবেন এবং জাতীয় মহিলা কমিশনেও জানাবেন বলেও এদিন জানান অগ্নিমিত্রা। উল্লেখ্য, এদিন হাওড়ার নাজিরগঞ্জ এলাকার পোদরায় মৃতা ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে যেতে দেওয়া হলনা বিজেপির মহিলা মোর্চা সভাপতি অগ্নিমিত্রা পলকে।
Related Articles
বেলুড় মঠে সরস্বতী পুজোর আয়োজন।
হাওড়া, ৫ ফেব্রুয়ারি:- প্রতি বছরের মতো এবছরও রামকৃষ্ণ মিশন বেলুড় মঠে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। কোভিড পরিস্থিতিতে পূর্ব ঘোষণা অনুসারে সাধারণ ভক্ত দর্শনার্থীদের মঠে প্রবেশ নিষিদ্ধ রয়েছে। কেবলমাত্র প্রতিষ্ঠানের ছাত্র, ব্রহ্মচারী এবং সন্ন্যাসীরা অত্যন্ত ভক্তি-শ্রদ্ধা সহকারে বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছেন। Post Views: 867
উদ্যোগী পুরপিতা। দিদিকে বলো কর্মসূচির সাফল্য। মেয়ের বিয়ের টাকা পেল হতদরিদ্র পরিবার।
হাওড়া,৯ ডিসেম্বর:- দিদিকে বলোতে সাহায্য চেয়ে মেয়ের বিয়ের জন্য ২৫ হাজার টাকা পেলেন বালির এক হতদরিদ্র পরিবার । অবসরপ্রাপ্ত স্বামী আর বিবাহযোগ্যা কন্যা, প্রায় অসহায় কপর্দকশূন্য মা তার মেয়ের বিয়ের খরচ জোগাতে নাস্তানাবুদ হচ্ছিলেন । অথচ আর সপ্তাহ খানেকও বাকি নেই বিয়ের। অসহায় পরিবার দ্বারে দ্বারে ঘুরছিলেন সাহায্যের জন্য। হঠাৎই তাঁরা খবর পান প্রাক্তন […]
ভ্যাকসিন দুর্নীতি ও স্বজনপোষণ নিয়ে মাজুতে জাতীয় পতাকা হাতে অবরোধ বিজেপির।
হাওড়া, ২১ অক্টোবর:- পুজো মিটতেই ভ্যাকসিন দুর্নীতি ও স্বজনপোষণ নিয়ে হাওড়ার জগৎবল্লভপুরের মাজুতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি। পোস্টার হাতে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখায় তারা। গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেয় বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার হাওড়ার জগৎবল্লভপুর মাজু অঞ্চল বিজেপির পক্ষ থেকে ভ্যাকসিন দুর্নীতি নিয়ে শাসক দলের বিরুদ্ধে এদিন সকালে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। সাধারণ […]










