হুগলি , ৩০ মার্চ:- সিঙ্গুরের মাটিতে ভোট প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে। আগামী কাল অর্থাৎ বুধবার সিঙ্গুরের রতনপুরে নির্বাচনী জনসভা করবেন তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এই সিঙ্গুরে এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন সিঙ্গুর আন্দোলনের নেতা বেচারাম মান্না। আর বেচারাম মান্নার সমর্থনে সিঙ্গুরে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সিঙ্গুরের মাটি আন্দোলনের মাটি সিঙ্গুর আর নন্দীগ্রাম আন্দোলনের মধ্যে দিয়েই রাজ্যে তৃণমূল সরকারের প্রতিষ্ঠা হয়েছিল। সিঙ্গুর আর নন্দীগ্রামের সাথে নিবিড় যোগ মমতা ব্যানার্জীর। আর আগামীকাল বুধবার সেই সিঙ্গুরের সভা করতে আসছে মুখ্যমন্ত্রী। আর তার আগে সভাস্থল থেকে শুরু করে সিঙ্গুর জুড়ে সাজ সাজ রব। ইতিমধ্যেই আবার সিঙ্গুরের দুবারের তৃণমূল বিধায়ক মাস্টারমশাই টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিয়ে বিজেপির টিকিটে ভোটে লড়ছে।তাই কাল সিঙ্গুর থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কি বার্তা দেন সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
Related Articles
অরূপ রায়ের পৌরোহিত্যে বৃহস্পতিবার হাওড়া পুরসভায় পুর প্রশাসকমন্ডলীর প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো।
হাওড়া , ১৩ মে:- বর্তমানে কোভিড পরিস্থিতির মোকাবিলা করে মানুষের পাশে থাকা, এবং পুর পরিষেবা সঠিকভাবে মানুষের কাছে পৌছে দেওয়ার লক্ষ্য নিয়ে হাওড়া পুরসভায় পুর প্রশাসকমন্ডলী গঠন করা হয়েছে। রাজ্য সরকারের পুর প্রশাসকমন্ডলী গঠনের ২৪ ঘন্টার মধ্যেই হাওড়া পুরসভায় প্রথম বৈঠক অনুষ্ঠিত হল বৃহস্পতিবার দুপুরে। চেয়ারপার্সন অরূপ রায়ের পৌরোহিত্যে এদিন ওই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে […]
নারদকান্ডে গ্রেফতার ইস্যুতে বিক্ষোভ হাওড়াতেও। বঙ্কিম সেতুর নিচে অবস্থান বিক্ষোভ আইনজীবীদের।
হাওড়া , ১৭ মে:- নারদ মামলায় গ্রেফতার করা হন মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়। গ্রেফতার হন তৃণমূল বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। এই গ্রেফতারের প্রতিবাদে সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয় তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভ। হাওড়ায় জেলা তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের পক্ষ থেকে বঙ্কিম সেতুর নীচে অবস্থান বিক্ষোভ হয়। সেখানে উপস্থিত ছিলেন […]
করোনাকে দুরিভুত করতে নদিয়ার শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য মহাশক্তি শিবের আরাধনায় মত্ত হলেন।
নদিয়া,২ এপ্রিল:- সারাদেশ জুড়ে যখন লক ডাউন ঠিক সেই সময় করোনা ভাইরাসকে দুরিভুত করতে নদিয়ার শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য মহাশক্তি শিবের আরাধনায় মত্ত হলেন।এদিন তিনি শান্তিপুরের জলেশ্বর মন্দিরে মহাজোগ্য করলেন । তিনি জানান প্রতি বছরের মত এই দিনে শান্তিপুরের এই মন্দিরে পুজা পাঠে বসেন।আগের থেকে ভিড় এড়াতে শান্তিপুরবাসীকে সোসাল মিডিয়ার মাধ্যমে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হয়।অনেকে […]






