হাওড়া , ৩০ মার্চ:- ইভিএম চেকিং চলাকালীন বেলুড়ের জনশিক্ষা মন্দির প্রাঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ল। প্রথমে বচসা থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজেপি – তৃণমূল দুই পক্ষ। অবস্থা সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। আসে কেন্দ্রীয় বাহিনী। জানা গেছে, মঙ্গলবার সকালে হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রের বেলুড় রামকৃষ্ণ মিশন জনশিক্ষা মন্দির প্রাঙ্গনে ইভিএম চেকিং এর সময় বিজেপি ও তৃণমূলের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। অভিযোগ, ঘটনায় দুই পক্ষের কয়েকজন আহত হন। ঘটনাস্থলে আসে বালি থানার বিশাল পুলিশবাহিনী। তৃণমূলের অভিযোগ, মদ্যপ অবস্থায় তাদের নেতৃত্বকে গালিগালাজ করা হচ্ছিল। এরই প্রতিবাদ জানালে বিজেপি কর্মীরা তাদের উপর হামলা করে। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে, বিজেপির পাল্টা অভিযোগ ইভিএম টেস্টিং চলাকালীন তাদের ভিতরে ঢুকতে দিতে বাধা দেয় তৃণমূল। চেয়ার আটকে রাখা হয়। বসতে বাধা দেওয়া হয়। এর প্রতিবাদ জানালে তৃণমূলের কর্মীরা তাদের উপর হামলা চালায়। পাশাপাশি পুলিশ এসে তাদের উপর লাঠিচার্জ করে বলেও বিজেপির অভিযোগ। পরে কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক বলে জানা গেছে।
Related Articles
ক্ষনিকের ঘূর্নি ঝড়ে লন্ডভন্ড চুঁচুড়ার।
হুগলি, ৩০ সেপ্টেম্বর:- হঠাৎ ঝড়ে লন্ডভন্ড চুঁচুড়ার বেনাভারুই এলাকা। কিছুক্ষণ আগের এই ঘটনায় ঘরবাড়ির খুব বেশি ক্ষতি না হলেও একটি কারখানার টিনের চাল উড়ে গাছের মাথায় গিয়ে পড়েছে। পাশাপাশি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে বলে চাষীভাইদের দাবি। স্থানীয়রা জানান, এদিন উত্তর-পূর্বকোন থেকে ওঠা টর্নেডো পথের যাবতীয় জিনিস লণ্ডভণ্ড করে দক্ষিণ দিকে চলে যায়। খবর পাওয়া মাত্রই […]
ট্রেনের হকার থেকে জাতীয় হাঁটা প্রতিযোগীতায় কোন্নগরের অভিজিৎ , আর্থিক সহযোগিতা স্থানীয় বিধায়কের।
হুগলী,৭ জানুয়ারি:- আর্থিক অনটনের মধ্যে দিয়ে কেটে যায় দিন । কখনো বালি চটকলে কাজ , আবার কখনো ট্রেনের হকারি। জীবন যুদ্ধে প্রতিনিয়ত চলছে লড়াই তবু হার মানাতে পারেনি তার ইচ্ছের বিরুদ্ধে । হকারি করেও প্রতিদিন ১০ কিলোমিটার হাঁটা ছিল তার প্রতিদিনের অনুশীলন। আর আজ এই অনুশীলন জাতীয় হাটা প্রতিযোগীতায় জায়গা করে দিল কোন্নগরের অভিজিৎ […]
সাঁতরাগাছি ওভারব্রিজের সংস্কারের কাজ শুরু।
হাওড়া, ১৯ নভেম্বর:- হাওড়ার সাঁতরাগাছি রেলওয়ে ওভারব্রিজের সংস্কারের কাজ শুরু হয়েছে। গতকাল রাত ১২টা থেকে চলছে সংস্কারের কাজ। এই কাজের জন্য আগামী প্রায় দেড়মাস এই সেতু এবং শহরকে কতটা যানজটমুক্ত রাখা যায় সেই পরীক্ষা এখন সিটি পুলিশের। সেতুর সংস্কারের জন্য আগামী প্রায় দেড় মাস যান নিয়ন্ত্রণ করা হবে হাওড়ার গুরুত্বপূর্ণ সাঁতরাগাছি সেতুতে। শুক্রবার রাত ১২টা […]








