হাওড়া , ২৬ মার্চ:- শনিবার বিকেলে হাওড়ার ডুমুরজলা ময়দানে তৃণমূল প্রার্থীদের সমর্থনে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। ওই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা উপলক্ষে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। মঞ্চ তৈরির কাজ চলছে। সভাস্থলের আশপাশের এলাকা জুড়ে নেত্রীর কাটআউট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। শুক্রবার বিকেলে ডুমুরজলা ময়দানে সভাস্থল পরিদর্শন করেন হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়। উপস্থিত ছিলেন জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাস্কর ভট্টাচার্য্য। এছাড়াও তৃণমূল নেতা ইসলামউদ্দিন লালা, শ্যামল মিত্র, সুশোভন চট্টোপাধ্যায়, অয়ন বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অরূপ রায় জানান, আগামীকাল ঐতিহাসিক সভা হতে চলেছে। মানুষের ভীড়ে ডুমুরজলার মাঠ উপচে পড়বে। মূলত হাওড়ায় মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়েছে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার ডুমুরজলায় সভায় কি বার্তা দেন সেদিকে আগ্রহী কর্মী সমর্থকেরা। নিরাপত্তা ব্যবস্থার যাতে কোনও ত্রুটি না থাকে সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।
Related Articles
চলতি মাসেই অনুশীলন শুরু বাংলার ক্রিকেটারদের।
স্পোর্টস ডেস্ক , ৩ সেপ্টেম্বর:- রঞ্জির পর আবারও ক্রিকেট ফিরছে ময়দানে। সম্ভবত চলতি মাসের মাঝামাঝি থেকেই বাংলার ঘরোয়া ক্রিকেটের অনুশীলন শুরু হতে চলেছে। বুধবার বিসিসিআইয়ের স্বাস্থ্যবিধি মেনে করোনা আবহে ক্রিকেট শুরু করার জন্য টাস্কফোর্স গঠন করল সিএবি। আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ক্রিকেটার হিসেবে কমিটিতে রয়েছেন বাংলা ক্রিকেট দলের অপারেশনাল ম্যানেজার জয়দীপ মুখোপাধ্যায়। এ […]
রাজ্যের বাঁধগুলি মজবুদ করতে উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করলো সেচ দপ্তর।
কলকাতা, ১৩ জুলাই:- রাজ্যের ছোট বাঁধগুলিকে আরও মজবুত করে তৈরি করতে উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করলো সেচ দপ্তর। ৬ জনের এই কমিটির চেয়ারম্যান হলেন ডিজাইন ও রিসার্চ শাখার চিফ ইঞ্জিনিয়ার। ৫ কোটি টাকা পর্যন্ত সেচ দপ্তরের যে কোনও প্রকল্পের কাজ দেখবে এই কমিটি। কোনও প্রকল্পের প্রয়োজনীয়তা রয়েছে কিনা তাও দেখার দায়িত্ব এই কমিটির। কম খরচে […]
সপ্তাহান্তে কোন আধিকারিক নিজের দপ্তরের এলাকা ছাড়তে পারবেন, না কড়া বার্তা নবান্নের।
কলকাতা, ২১ জানুয়ারি:- এবার থেকে আগাম না জানিয়ে সপ্তাহান্তে জেলা প্রশাসনের কোনও আধিকারিক নিজের দপ্তরের এলাকা ছাড়তে পারবেন না। শনিবার নবান্ন থেকে সব জেলা শাসকদের এই কড়া বার্তা দিলেন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা। এদিন থেকে রাজ্য সরকারের জন সংযোগ কর্মসূচী রাজ্যজুড়ে শুরু হয়েছে। এই কর্মসূচী নিয়ে কোথাও কোনও সমস্যা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে জেলাশাসকদের […]







