হাওড়া, ২৬ মার্চ:- হাওড়ার শিবপুরে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। এলাকারই একটি বহুতল আবাসনের সি ব্লকের ছাদ থেকে পড়ে এদিন বিকেলে মৃত্যু হয় সিএ পাঠরত প্রিন্স ওরফে ঋত্বিক সারডার(২২)। শুক্রবার বিকেল চারটে নাগাদ ওই ঘটনা ঘটে বলে পরিবার সূত্রে জানা গেছে। জানা গেছে, এদিন বিকেলে বহুতলের ছাদ থেকে নিচে পড়ে যান ওই যুবক। তাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যদিও স্থানীয় এক দোকানদার আনন্দ কুমার গুপ্তা জানান, দেহটি নিচে পড়েছিলো। খবর পেয়ে পরে পুলিশ এসে দেহটি তুলে নিয়ে যায়। নিচে পড়ে থাকা স্বত্তেও কেন কেউ বাড়িতে খবর দেয়নি, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যার ঘটনা পুলিশ তা তদন্ত করে দেখছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
Related Articles
হাওড়ার আন্দুল রোডের কাছে শালিমার র্যাম্পে লরি ও উইংগার সংঘর্ষ।
হাওড়া, ২৩ সেপ্টেম্বর:- হাওড়ার শালিমার র্যাম্পে নামার মুখে লরি – উইংগার সংঘর্ষের জেরে মঙ্গলবার রাতে দুর্ঘটনা ঘটে। আন্দুল রোড থেকে কলকাতায় যাওয়ার দিকে একটি লরি টাটা উইঙ্গারকে ধাক্কা মেরে রাস্তার ধারে আটকে যায়। উইঙ্গারের যাত্রীরা বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান। দুর্ঘটনার জেরে আন্দুল রোডে যানজটের সৃষ্টি হয়।ট্রাফিক সূত্রের খবর, মঙ্গলবার রাত ১২টা নাগাদ আন্দুলের […]
করোনা আক্রান্ত মহিলা বক্সার সরিতা দেবী।
স্পোর্টস ডেস্ক , ১৭ আগস্ট:- এবার করোনা ভাইরাসে সংক্রমিত হলেন ভারতীয় মহিলা বক্সার সরিতা দেবী । একইসঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন তাঁর স্বামীও । ভারতীয় হকি দলের ছয় খেলোয়াড় সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন । পাঁচবারের এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী সরিতাদেবী সোমবার নিজেই তাঁর করোনা পজিটিভ হওয়ার খবর জানান। সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন, গত তিন দিন ধরে জ্বরে […]
ভোট শেষ হতেই হুগলিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে।
হুগলি, ২৪ মে:- ভোট শেষ হতেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে।ভোটের খরচের টাকা গরমিল কেনো এই প্রশ্ন করতে মারধরের অভিযোগ বিজেপির এক কর্মী কে।অভিযোগ অস্বীকার কো-কনভেনারের। আগামী ৪ তারিখ ভোট গণনা হবে।তার কিছুদিন আগেই বাঁশবেড়িয়ায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো। ভোটের জন্য দেওয়া টাকার গরমিল করেছে সপ্তগ্রাম বিধানসভা নির্বাচনী কমিটির কো-কনভেনার। এই অভিযোগ তোলে বিজেপির সপ্তগ্রাম বিধানসভার কর্মী […]









