হুগলি , ২৬ মার্চ:- ধামসা মাদল বাজিয়ে রংবেরঙের বেলুন উড়িয়ে অভিনব ভোট প্রচার করলেন হুগলি চন্ডীতলা বিধানসভার তৃণমূল প্রার্থী স্বাতীখন্দকার। এদিন তিনি চন্ডীতলার গরলগাছা মহাদেব তলা থেকে রায়পাড়া পর্যন্ত এই বর্ণাঢ্য মিছিল সঙ্গে সঙ্গে মানুষের কাছে পৌঁছান তৃণমূল প্রার্থী স্বাতীদেবী। তিনি বলেন এবারের ভোটে তৃণমূল সরকারের শাসনকালে বাংলা জুড়ে যে উন্নয়ন হয়েছে তার নিরিখে ভোট দেবে মানুষ। তিনি বলেন আমাদের প্রতিপক্ষ বিজেপির পক্ষ থেকে মিথ্যা তথ্য মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে এর থেকে ভোটারদের সাবধানে থাকতে হবে। তিনি জানান গত ১০ বছরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যে উন্নয়নমূলক প্রকল্প গুলি গ্রহণ করেছেন তার সুফল বাংলার প্রতিটি মানুষ কোন না কোন সময় পাচ্ছেন। এবং আগামী দিনেও তার এই উন্নয়নমূলক কর্মসূচি জারি থাকবে। সেই জন্যেই বাংলার উন্নয়নের স্বার্থে শান্তি- এবং সম্প্রীতির বাতাবরণ বজায় রাখার জন্য তৃতীয়বারের জন্য বাংলার ১০ কোটি মানুষ তাকে ক্ষমতায় নিয়ে আসবেন।
Related Articles
মা সারদার স্মৃতিবিজড়িত সিঙ্গুরের ডাকাত কালীর মন্দির।
হুগলি, ১০ নভেম্বর:- প্রায় ৫০০ থেকে ৫৫০ বছর আগে সিঙ্গুরের ডাকাতকালি মন্দির ঘিরে রয়েছে নানা ইতিহাস। বৈদ্যবাটী-তারকেশ্বর রোডের পাশে পুরুসোত্তমপুর এলাকায় এই ডাকাতকালী মন্দির। হাওড়া-তারকেশ্বর শাখার সিঙ্গুর রেলস্টেশনে নেমে হেঁটে অথবা টোটোয় চেপে মন্দিরে আসা যায়। প্রতিদিন হয় নিত্য পুজো। ডাকাতকালী মন্দির উন্নয়ন কমিটির মদনমোহন কোলে জানান, অসুস্থ ঠাকুর রামকৃষ্ণকে দেখতে মা সারদা কামারপুকুর থেকে […]
বিজেপিকে আটকাতে উত্তরপ্রদেশে সপা র সমর্থনে প্রচার করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা, ১৭ জানুয়ারি:- উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আলাদা লড়াই করবে না। তবে বিজেপি-কে পরাস্ত করতে সমাজবাদী পার্টির সমর্থনে তিনি প্রচার করবেন বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি আশ্বাস দিয়েছেন। কালীঘাটে আজ তৃণমূল কংগ্রেস নেত্রীর সঙ্গে বৈঠকের পরে সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ একথা জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী কে গোটা দেশে বিজেপি বিরোধিতার মুখ […]
ফিল্মি কায়দায় নীল ডাউন করে মাথায় বন্দুক ঠেকিয়ে গাড়ি ছিনতাই ! তদন্তে বলাগড় থানার পুলিশ।
হুগলি, ২২ অক্টোবর:- পুরোপুরি ফিল্মি কায়দায় ছানা ব্যবসায়ীর মাথায় বন্দুক ঠেকিয়ে গাড়ি ছিনতাই ঘটনাটি ঘটেছে হুগলি জেলার বলাগড় থানার অন্তর্গত খামারগাছি কামালপুর নট্ট পাড়ায় এলাকায়। এদিন রাত সাড়ে 9.30 টা নাগাদ পেশায় ছানা ব্যবসায়ী দিবাকর ঘোষ এবং তার ছেলেকে মাথায় বন্দুক ঠেকিয়ে তার গাড়ি ছিনতাই করে নিয়ে যায় ৩-৪ জন দুষ্কৃতি। জানা গেছে ব্যবসায়ী দিবাকর […]









