কলকাতা , ২৫ মার্চ:- মুখ্যমন্ত্রী তথা নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জির বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে তুলে বিজেপি আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। দলের সাংসদ অর্জুন সিং এবং শিশির বাজোরিয়া আজ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানান। পরে বাইরে তারা সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রী প্রচারে বলছেন মাথায় তিলক ও গেরুয়া পরিহিত রা রাজ্যের সংস্কৃতি নষ্ট করছেন। তার এই মন্তব্যে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির ইন্ধন রয়েছে। অর্জুন সিং বলেন, তদারকি মুখ্যমন্ত্রী হয়েও মমতা ব্যানার্জি যেভাবে অশান্তিতে ইন্ধন যোগাচ্ছেন তা নিন্দনীয়। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আগামী দিনে মুখ্যমন্ত্রীকে সব রকমের প্রচার থেকে দূরে রাখার অনুরোধ জানিয়ে তারা ভিডিও ফুটেজ সহ দিল্লির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানিয়েছেন বলে জানান অর্জুন সিং।
Related Articles
ব্যালট বক্স লুট করার জন্যই পাঁচিল ভাঙা হয়েছে, অভিযোগে বিক্ষোভ ডোমজুড়ে।
হাওড়া, ১০ জুলাই:- হাওড়ার ডোমজুড়ের আজাদ হিন্দ কলেজের গণনাকেন্দ্রের বাউন্ডারি ওয়াল ভাঙাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়লো। বিরোধী দলের অভিযোগ সেখানে স্ট্রংরুম থেকে ব্যালট বক্স লুট করার জন্যই পাঁচিল ভাঙা হয়েছে। অভিযোগ পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং র্যাফ। ডোমজুড়ের আজাদ হিন্দ কলেজে প্রশাসনের পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনের স্ট্রংরুম তৈরি করা হয়েছে। ভোটগ্রহণের পর কড়া পুলিশি […]
টোটোচালককে মারধরের অভিযোগে উত্তপ্ত আরামবাগ।
আরামবাগ, ১২ জানুয়ারি:- এক টোটোচালককে মারধরের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল আরামবাগ বাসস্ট্যান্ড চত্বর। ঘটনার জেরে দোষীর শাস্তির দাবীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান আরামবাগের টোটোচালকরা।। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় আরামবাগ থানার পুলিশ। আর এই ঘটনায় অভিযোগের তীর খোদ আরামবাগ মহকুমা আদালতে এক বিচারপতির নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। অভিযোগ এদিন আরামবাগ স্টেশন থেকে আদালতের দিকে যাওয়ার পথে […]
হাওড়ায় আজও একাধিক কর্মসূচি স্মৃতি ইরানির।
হওড়া, ১২ জুলাই:- তিনদিনের হাওড়া সদর লোকসভা কেন্দ্রে ঠাসা কর্মসূচির আজই শেষ দিন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। আজ সকাল থেকেও চলছে বিভিন্ন কর্মসূচি। স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিতে এদিন “আজাদি কা অমৃত মহোৎসব” উপলক্ষে এক পদযাত্রায় অংশ নেন স্মৃতি ইরানি। কদমতলা বাসস্ট্যান্ড থেকে পঞ্চাননতলা রোড হয়ে হাওড়া ময়দান পর্যন্ত ওই মিছিলের আয়োজন করা হয়। এরপর বালিটিকুরিতে তরুণ […]









