হুগলি,৪ ফেব্রুয়ারি:- একদিকে যেমন গভেষণা সম্পূর্ণ করার তাগিদ, ছুটিতে বাড়ি ফিরে কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তা। তেমনই বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাসের আতঙ্ক। কর্মস্থলে ফিরলেও আপাতত থাকতে হবে গৃহবন্দি হয়ে। তাই চরম দুশ্চিন্তায় চন্ডীতলার গভেষক অর্পণ ব্যানার্জি। গত ছয় মাস ধরে চীনের সাংহাই এর জুহুই এলাকায় জৈব রসায়ন নিয়ে গবেষনা করছেন অর্পন বাবু। পূর্বে মুম্বই আই আই টিতে সাত বছর গবেষনার সঙ্গে যুক্ত ছিলেন। মাস ছয়েক আগে পাকাপাকি ভাবে পরিবার নিয়ে সাংহাই পারি দেন তিনি। চীনা নববর্ষের ছুটিতে স্ত্রী তুলিকা দেবীকে নিয়ে গত ২৮ জানুয়ারী পুনরায় হুগলির চন্ডীতলা বরিজহাটির বাড়িতে ফিরে আসেন।
তার পরেই নোবেল করোনা ভাইরাস নিয়ে গোটা চীন উত্তাল হয়ে ওঠে। দেশ জুরে জারি করে দেওয়া হয়েছে রেড এ্যালার্ট। ভাইরাস নিয়ে চরম সতর্কতা দেশ জুড়ে। চলতি মাসের ১৭ তারিখে অর্পন বাবুর চীনে ফিরে যাওয়ার কথা। তাই আগে থেকেই প্লেনের টিকিটও কেটে রেখেছেন। সম্প্রতি নোবেল করোনার বিষয়ে জেনে যথেষ্টই আতঙ্কিত অর্পণ বাবু। কিন্তু আদৌ ওই দিন ফিরতে পারবেন কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। চরম দুশ্চিন্তায় রয়েছেন গভেষক। এদিকে আগামী ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত চীনে যাওয়ার সমস্ত বিমান বন্ধ করে দেওয়া হয়েছে। অর্পন বাবু বলেন, তিনি জেনেছেন হুবেই প্রদেশের উহানে এলাকায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সাংহাইতেও বেশ ভালোই ছরিয়েছে করোনা ভাইরাস। আতঙ্কিত হওয়ার বিষয়, এখনও পর্যন্ত ওই ভাইরাস বাহিত রোগের কোনও ওষুধ আবিষ্কার হয়নি। তবে কিছুটা হলেও নিশ্চিন্ত এই ভাইরাস হাওয়ায় ছড়ায় না। তিনি মনে করেন, কিছু সাবধানতা নিলে সংক্রমন থেকে রক্ষা পাওয়া সম্ভব। তবে করোনা ভাইরাসে আক্রান্ত কিনা সন্দেহ হলেই ১৪ দিন ইনকিউবেটিং প্রিরিয়ড বা গৃহবন্দী অবস্থায় থাকতে হবে। কারন ওই সময় কালের মধ্যেই পরিষ্কার হয়ে যায় তিনি আক্রান্ত কিনা। তাই এই মুহূর্তে তিনি চীনে গেলেও তাঁদেরও গৃহবন্দী হয়েই থাকতে হবে। চীনে চলে গেলে এখনই কর্মস্থলে যেতে পারবেন কিনা তা নিয়েও যথেষ্ঠ চিন্তা থেকেই যাচ্ছে।Related Articles
গোঘাটে তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা মুখ্যমন্ত্রীর।
হুগলি, ১৮ মে:- আরামবাগের গোঘাটে তৃণমূল প্রার্থী মিতালী বাগের সমর্থনে এক বিশাল জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, আরামবাগের এই অঞ্চলে প্রচুর মন্দির আছে। আর আছে টেরাকোটা। তাই পর্যটনের জন্য অনেক কিছু করা হয়েছে। আরও হচ্ছে। পর্যটন বাড়লে আরও উন্নতি হবে। ৮৯০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করে গিয়েছি। নতুন রাস্তার প্রকল্পে উত্তরবঙ্গ এবং […]
ভোটের আগে বস্তিতে বস্তিতে টাকা দেওয়া হচ্ছে বলে অভিযোগ অরূপ রায়ের।
হাওড়া ,২০ মার্চ:- “ওদের ( বিজেপি ) বিদেশ থেকে অনেক টাকা এসেছে। হাওলার টাকা এসেছে। সেই টাকা ভোটে ওরা খরচ করছে। মানুষকে বস্তিতে বস্তিতে টাকা দেওয়া হয়েছে এমন খবরও আমাদের কাছে আছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু ওরা যাই করুক, অন্য রাজ্যে কি হয় জানিনা, টাকা ছড়িয়ে বাংলায় নির্বাচন হয়না। বাংলার মানুষ অত্যন্ত […]
পুলিশের আচরণ নিয়ে কমিশনারকে ব্যবস্থা নিতে বলব জানালেন মন্ত্রী।
হাওড়া, ২৫ জানুয়ারি:- এক যুবককে প্রকাশ্যে রাস্তায় মারতে মারতে হাওড়া কোর্ট লক আপে নিয়ে যাবার ছবি ধরা পড়লো ক্যামেরায়। যা প্রকাশ্যে আসতেই মঙ্গলবার এনিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় জানান, যারা এমন কাজ করেছে তারা খুবই অন্যায় কাজ করেছেন। যদি কেউ অন্যায় করতেন তাহলে তাকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত […]










