হুগলি , ২৪ মার্চ:- বুধবার সাতসকালে ঢাকঢোল বাজিয়ে অভিনব প্রচার সারলেন তৃণমূলের যুব প্রার্থী অরিন্দম গুঁইন। এদিন অরিন্দম বাবু প্রচার করেন তার বিধান সভা এলাকার বড় বাগানে। প্রার্থী মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বিষয়গুলি ভোটারদের কাছে তুলে ধরেন। আজকের এই অভিনব প্রচার দেখতে বহু মানুষ রাস্তায় বেরিয়ে প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন। কেমন সাড়া পাচ্ছেন এই প্রশ্নের উত্তরে অরিন্দম বাবু জানান এলাকার মানুষ আমাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন, এবং আগামী নির্বাচনে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মূলক কাজকেই সমর্থন করবেন বলে তারা জানিয়েছেন। এই বিধানসভায় গত পাঁচ বছর ধরে যিনি বিধায়ক হিসেবে আছেন তাকে এই সময় মানুষের দুঃখে তাকে কাছে পাননি, তাই এবারের নির্বাচনে মানুষ ঘরের ছেলে হিসেবে তাকেই চাইছেন। তবে মানুষের ব্যক্তিগত চাওয়া-পাওয়া তো কিছু নেই, এলাকার সার্বিক উন্নয়ন হলেই তারা সুখী হবেন, আমি জিতলে সেই চেষ্টাই করবো।
Related Articles
করোনা না কুসংস্কার, বিজ্ঞানের লড়াই ঠিক কার বিরুদ্ধে ??
হুগলি,১৮ মার্চ:- একদিকে করোনা ঠেকাতে সরকারী সচেতনতা, আর একদিকে কিছু স্বার্থান্বেষী মানুষদের ছড়ানো কুসংস্কারের বিরুদ্ধে লড়াই, এই দুইয়ের জাতাকলে পরে আখেরে ক্ষতি সাধারন মানুষেরই। করোনা যখন সারা বিশ্বে তোলপাড় শুরু করেছে ঠিক তখনই মাথাচাড়া দিয়েছে কুসংস্কার। গোমুত্র পান করা থেকে শুরু করে মানুষ যখন করোনা ঠেকাতে ধর্মীয় রিতিনীতি মানতে ব্যাস্ত, ঠিক তখনই করোনার দাওয়াই […]
এবার থেকে চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন , সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে।
কলকাতা, ৬ জুন:- রাজ্যের চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগের জন্য তৈরি গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সুত্রে খবর। সূত্রের খবর এবার থেকে চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ করবে রাজ্যের স্টাফ সিলেকশন কমিশন। পাশাপাশি মন্ত্রীসভার বৈঠকে আশা কর্মী নিয়োগের জন্য ২৫০০ টি নতুন পদ […]
সরকারী নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূলের শহীদ দিবসের অনুষ্ঠানে খোদ বিধায়ক, পজেটিভ আসতেই দিশাহারা শাসক দল।
সুদীপ দাস , ২২ জুলাই:- পরীক্ষার জন্য লালারস দিয়েও সরকারী নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূলের শহীদ দিবসের অনুষ্ঠানে খোদ বিধায়ক, পজেটিভ আসতেই দিশাহারা শাসক দল। চিন্তায় অনুষ্ঠানে উপস্থিত থাকা তৃণমূল নেতা-কর্মী থেকে সাংবাদিকরাও । চাঞ্চল্যকর ঘটনাটি কোন্নগরের কানাইপুর এলাকার । এই এলাকাতেই নৈটি রোডের পাশে মঙ্গলবার ২১ শে জুলাইয়ের শহীদ দিবস পালনের অনুষ্ঠান আয়োজিত হয় […]









