হুগলি , ২৪ মার্চ:- উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের সমর্থনে এদিন কোন্নগরের কানাইপুরে এসে প্রচারে ঝড় তুললেন বিজেপি সাংসদ অর্জুন সিং। এদিন কানাইপুরের ওয়ারলেস মাঠ এলাকা থেকে বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালকে সাথে নিয়ে হুডখোলা গাড়ি করে কর্মী সমর্থকদের সাথে ভোটের প্রচার সারেন বিজেপি সাংসদ অর্জুন। এদিন বিজেপির প্রার্থী ও সাংসদের ভোট প্রচারে বিজেপির দলীয় কর্মী সমর্থকরা শোভাযাত্রা করে পায়ে হেটে কানাইপুরে বিভিন্ন এলাকা ঘোরেন। প্রচারের ফাঁকেই সাংসদ ও বিজেপি প্রার্থী দুজনেই জানান ভোট প্রচারে মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে, মানুষের এই সাড়া দেওয়া দেখে বোঝাই যাচ্ছে বিজেপি সরকারে আসছে।
Related Articles
গৃহস্থের বাড়িতে ডিজিটাল মিটারে কারসাজি করে বিদ্যুৎ চুরির অভিযোগ,সিঙ্গুরে পুলিশের জালে তিনজন।
হুগলি, ৬ নভেম্বর:- হুগলি সিঙ্গুর থানার দেওয়ান ভেরী গ্রামের সমীর পাঁজার বাড়িতে বিদ্যুতের মিটার রিডিং নিতে গিয়ে অস্বাভাবিকতার লক্ষ্য করেন ডব্লিউবিএসইডিসিএল এর কর্মিরা।ঘটনার তদন্তে যান আধিকারীক। বুঝতে পারেন ডিজিটাল মিটারে কিছু কার সাজি করা হয়েছে। যার ফলে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হচ্ছে তার থেকে অনেক কম বিদ্যুৎ মিটারে উঠছে।ছয় মাস ধরে এই জিনিস চলছিল। এরপরই […]
লঞ্চ পরিষেবা বন্ধ থাকবে টানা ৬ দিন, ভোগান্তি যাত্রীদের।
হাওড়া, ১৯ ডিসেম্বর:- যাত্রী পরিবহনের কাজে নিযুক্ত লঞ্চগুলির (ভেসেল) রক্ষণাবেক্ষণের কারণে আজ মঙ্গলবার থেকে আগামী রবিবার পর্যন্ত টানা ৬ দিন সংস্থার ফেরি পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি লিমিটেড কর্তৃপক্ষ। আর এর জেরে লঞ্চ পরিষেবা বন্ধ থাকায় সকাল থেকে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। যাত্রীদের অভিযোগ টানা ৬ দিন যে পরিষেবা […]
বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে হিন্দু মুসলিম সম্প্রীতির মেলবন্ধন সিমুলিয়া গ্রামে ।
বাঁকুড়া , ১৭ সেপ্টেম্বর:- বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে হিন্দু মুসলিম সম্প্রীতির মেলবন্ধন। সম্প্রীতির ছবি উঠে এলো বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুন্ডা অঞ্চলের সিমুলিয়া গ্রামে। যেখানে দেখা যাচ্ছে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের যুবকরা একত্রে মিলিত হয়ে বিশ্বকর্মার আরাধনায় মেতে উঠেছেন। একসঙ্গে পুজোর সমস্ত জোগাড় করা পূজোর ফল কাটা সব কিছুই কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দের সহিত সকলে করলেন […]








