হাওড়া, ২১ মার্চ:-হাওড়ার বাঁকড়ায় বিজেপি প্রার্থী রাজীব বন্দোপাধ্যায়ের প্রচার ঘিরে উত্তেজনা। বিক্ষোভ দেখায় তৃণমূল। কালো পতাকা দেখানোর পাশাপাশি রাজীব ব্যনার্জী গো ব্যাক স্লোগান ওঠে। এই নিয়ে এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে শুরু হয় হাতাহাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। এমনকি, রাজীব বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীরাও লাঠিচার্জ করে বলে অভিযোগ।
Related Articles
রণক্ষেত্রের চেহারা নিল খানাকুল।
হুগলি, ২৯ আগস্ট:- রণক্ষেত্রের চেহারা নিলো খানাকুল এর অরন্ডা গ্রাম পঞ্চায়েত। বিজেপি কর্মী সমর্থকদের আক্রমণে ভাঙলো পুলিশের গাড়ি। আক্রান্ত হলো পুলিশ। আগুন লাগানো হলো পঞ্চায়েত অফিসে। গত ১০ই আগস্ট পঞ্চায়েতের বোর্ড গঠনের পর থেকেই অশান্তি চলছিল এই এলাকায়। তিনজন তৃণমূল জয়ী সদস্যকে বিজেপি দলে যোগদান করিয়ে বোর্ড গঠন করে বিজেপি। এরপর একদিন পরে বিজেপি দলে […]
খোলা ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে নিচে পড়ে জখম শিশু।
হাওড়া, ৪ সেপ্টেম্বর:- ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে গুরুতর জখম হলো এক শিশু। শনিবার ঘটনাটি ঘটে দক্ষিণ হাওড়ার বকুলতলায়। জানা গেছে, বাবা মা বাড়িতে না থাকায় নয় বছরের ওই শিশু বাড়ির খোলা ছাদে একাই ঘুড়ি ওড়াচ্ছিল। হঠাৎই পা পিছলে সে ছাদ থেকে নিচে পড়ে যায়। তার কান এবং নাক দিয়ে রক্ত বের হতে থাকে। […]
কিবুর স্ট্র্যাটেজিতে ঘায়েল হয়ে প্রথমবার কলকাতা ডার্বিতে মাথা নীচু করে মাঠ ছাড়লেন আলেজান্দ্রো।
অঞ্জন চট্টোপাধ্যায়,১৯ জানুয়ারি:- ভাগ্য সহায় ছিল না লাল-হলুদের। ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারিয়ে আই লিগের প্রথম ডার্বি জিতল মোহনবাগান। দেশোয়ালি কিবুর স্ট্র্যাটেজিতে ঘায়েল হয়ে প্রথমবার কলকাতা ডার্বিতে মাথা নীচু করে মাঠ ছাড়লেন আলেজান্দ্রো। ম্যাচের সামগ্রিক পরিসংখ্যান নিয়ে চুলচেরা বিশ্লেষণে বসলে দেখা যাবে ম্যাচের শেষ ২০ মিনিট রাজত্ব করেছে ইস্টবেঙ্গল। আর তাতেই দু’গোলে এগিয়ে যাওয়া ম্যাচ জিততে […]








