কলকাতা ,২০ মার্চ:- সিআইডি নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আহত হওয়ার ঘটনার তদন্তভার গ্রহণ করেছে। ওই ঘটনার তদন্তের জন্য সাত সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে।আগামীকালই তদন্তকারীরা ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তদন্ত শুরু করবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। স্থানীয় পুলিশের পাশাপাশি তারা এলাকার মানুষের সঙ্গেও কথা বলবেন।উল্লেখ্য গত 10 ই মার্চ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে গুরুতর ভাবে আহত হন। তিনি পরিকল্পিতভাবে হামলার অভিযোগ এনেছিলেন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন রাজ্যে নিরাপত্তা অধিকর্তা, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ও পুলিশ সুপারের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেয়।
Related Articles
দিনমজুর থেকে রাতারাতি কোটিপতি ভীম।
হুগলি , ৪ মার্চ:- দিনমজুর থেকে রাতারাতি কোটিপতি। সম্প্রতি লটারির টিকিট কেটে ছিলেন হুগলী দাদপুরের হারিট পঞ্চায়েতের আদনা গ্রামের বাসিন্দা ভীম ভুমিজ। পেশায় দিন মজুর ভীম কাজের চাপে লটারির টিকিটের কথা প্রায় ভুলেই গেছিলেন। এদিন সকালে তিনি জানতে পারেন সেই টিকিটেই ১কোটি টাকার পুরস্কার পেয়েছেন। প্রথমে বিশ্বাস করে উঠতে না পারলেও পরে খোঁজ নিয়ে দেখেন […]
রাজ্যে পৌর ভোটের নামে প্রহসন চলছে , আরামবাগে এসে শাসক দলকে একহাত নিলেন দিলীপ।
আরামবাগ, ১৫ ফেব্রুয়ারি:- হুগলির আরামবাগ পৌর নির্বাচনের জন্য ভোট প্রচারে আসলেন বিজেপি নেতা তথা সংসদ দিলীপ ঘোষ। সাংবাদিক বৈঠকে সংসদ দিলীপ ঘোষ বলেন রাজ্যে পৌর ভোটের নামে প্রহসন চলছে। যেইখানে বিধানসভা ও লোকসভা তে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করেছিল সেই জায়গাতেই প্রার্থী দিতে পারছে না বিজেপি। শাসক দলের প্রার্থীরা ৮০% থেকে ৮২% ভোট পাচ্ছে বাকি […]
শুক্রবার থেকেই অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা যেতে পারবে স্কুলে।
কলকাতা, ২ ফেব্রুয়ারি:- করোনার আরেকটা ধাক্কা কাটিয়ে আবারও রাজ্যে খুলছে স্কুল। শুক্রবার থেকেই অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীরা পড়ুয়ারা যেতে পারবে স্কুলে। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময় দীর্ঘদিন বন্ধ থেকেছে স্কুল। আবার সংক্রমণ কাটতে স্কুল খোলা হয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয় এর আগে অতিমারী কালে স্কুল খুলেছে শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য। দু’বছর স্কুলের বাইরে […]





