কলকাতা ,২০ মার্চ:- সিআইডি নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আহত হওয়ার ঘটনার তদন্তভার গ্রহণ করেছে। ওই ঘটনার তদন্তের জন্য সাত সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে।আগামীকালই তদন্তকারীরা ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তদন্ত শুরু করবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। স্থানীয় পুলিশের পাশাপাশি তারা এলাকার মানুষের সঙ্গেও কথা বলবেন।উল্লেখ্য গত 10 ই মার্চ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে গুরুতর ভাবে আহত হন। তিনি পরিকল্পিতভাবে হামলার অভিযোগ এনেছিলেন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন রাজ্যে নিরাপত্তা অধিকর্তা, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ও পুলিশ সুপারের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেয়।
Related Articles
কৃষি বিল আন্দোলনের বর্ষপুর্তি উপলক্ষ্যে মিছিল বামেদের।
আরামবাগ, ২৬ নভেম্বর:- সকালে তৃনমুলের পর বিকালে কৃষি বিল প্রত্যাহার নিয়ে মিছিল বামেদের।কৃষি বিল আন্দোলনের বর্ষপুর্তি উপলক্ষ্যে মিছিল বাম কৃষক সংগঠনের। এদিন আরামবাগ শহর জুড়ে এই মিছিল করে বামেরা। এই মিছিলে পা মেলান বাম নেতা তথা আরামবাগ লোকসভার প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক, বাম নেতা পুর্নেন্দু চট্টোপাধ্যায়, শান্ত সরকার সহ অন্যান্য নেতৃত্ব। এই বিষয়ে বাম নেতা […]
ফের দল ছুট হাতির তান্ডব বাঁকুড়ায়।
strong>বাঁকুড়া , ১৯ অক্টোবর:- একটি দল ছুট হাতির তান্ডবে ত্রস্ত বাঁকুড়া বাসী। কখনো শুড় দিয়ে এম্বুলেন্স ওল্টানোর চেস্টা, কখনো তাড়া করলো পিছনে থাকা মানুষ। কেও বা হাতি দেখে মোটর বাইক ছেড়ে কোন রকমে পালিয়ে বাঁচলেন প্রাণে। ভয়ংকর এই ঘটনার সম্মুখীন হলেন বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বিষ্ণুপুর সাবড়াকোন এলাকার মানুষ। স্থানীয় সূত্রে খবর দল ছুট এই হাতি […]
করোনা ভাইরাসের জেরে বন্ধ হয়ে গেল ভাতার ব্যবসায়ী সমিতির সভাপতির শ্রাদ্ধ অনুষ্ঠানের ভোজ।
পূর্ব বর্ধমান,১৮ মার্চ :- করোনা ভাইরাসের জেরে বন্ধ হয়ে গেল ভাতার ব্যবসায়ী সমিতির সভাপতির শ্রাদ্ধ অনুষ্ঠান। গোটা বিশ্ব করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে। প্রশাসনিকভাবে বিভিন্ন জায়গায় জমায়েত বন্ধ করে দেয়া হয়েছে । স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় গুলিতে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এমনকি যে সমস্ত জায়গায় বড়, বড় মেলা হয় সেগুলো বন্ধ করে দিচ্ছে রাজ্য সরকার। পূর্ব বর্ধমান […]









