বাঁকুড়া ,২০ মার্চ:- আমি বাড়ির মেয়ে, আমি যেমন আমি তেমনই থাকবো, আই আপ্ত বাক্যকে হাতিয়ার করেই সকলের বাড়ির মেয়ে ওঠার হয়ে সকলকে আপন করে নিচ্ছেন বাঁকুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি। শনিবার সকালে বাঁকুড়ার বিধানসভা এলাকার জুনবেদিয়া,তাঁতকানালী, কেলেবলা,বনকাটি সহ বিভিন্ন গ্রামে ভোট প্রচার সারেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, নিজের মানুষ তাই কেউ কেউ আবদার করে বকছে, কেউ কেউ অভিযোগ করছে। নিজেদের মানুষ বলেই তাই করছে, যে গ্রামেগঞ্জে ঘুরছি কোথাও কোথাও গিয়ে বাচ্চা কোলে নিচ্ছি মায়ের কোল থেকে কোথাও আবার খরগোশ কোলে নিয়ে ভালোবাসছি কারণ আমি এরকমই আমি বরাবরই পশুপ্রমী,আমার বাড়িতে চারপায়ী পাঁচ খানা বাচ্চা আছে আমি তাদের ভালোবাসি। আমি কোনো স্কিপ্ট রেড়ি করে প্রচারে বেরোই না। আমার যখন যেমন তখন তেমন করতে ইচ্ছে করে। বাঁকুড়ার তৃণমূল সাংসদ মুনমুন সেন এর ইমেজ কি কিছুটা হলেও ভোটবাক্সে প্রভাব ফেলবে এই প্রশ্নের উত্তরে তাঁর সটান জবাব আমি আমার মতন। কে কি করে গেছে, আমি সেটা করবো, এটা হয়না। আমি বাড়ির মেয়ে, আমি যেমন আমি তেমনই থাকবো।
Related Articles
চারদিনের উত্তরবঙ্গ সফর সেড়ে কলকাতা ফিরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
শিলিগুড়ি, ৪ ফেব্রুয়ারি:- বৃহস্পতিবার চারদিনের উত্তরবঙ্গ সফর সেড়ে কলকাতা ফিরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে উত্তরকন্যা থেকে সড়ক পথ দিয়ে সোজা চলে আসেন বাগডোগরা বিমানবন্দরে। এরপর বিমানে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। প্রসঙ্গত চলতি মাসের ১ তারিখে উত্তরবঙ্গ সফরে আসেন তিনি। এরপর শিলিগুড়ির বাঘা যতীন পার্কে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করে উত্তরকন্যাতে রাত্রিযাপন করেন। এরপর […]
সিঙ্গুর থেকে রাজভবনের উদ্যেশ্যে কৃষকরা।
হুগলি,১৭ ডিসেম্বর:- সিঙ্গুরের প্রকল্প এলাকার জমিকে চাষযোগ্য করে দেওয়ার দাবিতে সিঙ্গুর বিজেপি মন্ডলের উদ্যোগে সিঙ্গুর থেকে রাজভবনের উদ্যেশ্যে বাসে রওনা। হাতে গোনা পাঁচজন কৃষক ছিল বাসে। সিঙ্গুর বাঁচাও এর ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যপাল কে শিল্পের দাবি জানানো হবে। আজ দুপুর একটায় রাজ্যপাল দেখা করার সময় দিয়েছেন। Post Views: 475
অসহ্য গরম ও তাপপ্রবাহ জনিত পরিস্থিতি মোকাবিলায় বেশ কিছু নিয়ম মেনে চলার পরামর্শ রাজ্যের।
কলকাতা, ২৬ এপ্রিল:- দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অসহ্য গরম ও তাপ প্রবাহ জনিত পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার সাধারণ মানুষকে বেশ কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছে।রাজ্যের বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষা দফতরের জারি করা এক বিজ্ঞপ্তিতে এসময় সুস্থ থাকার জন্য বিভিন্ন পদক্ষেপ অবলম্বনের কথা বলা হয়েছে। নিয়মিত জলপান করা, সূর্যালোকে বেরনোর সময় হালকা ঢিলেঢালা পোশাক পরা, […]







